তিনি আরও বলেন, চিকিৎসকদের উপর আক্রমণ কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আরজি কর-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু কাণ্ডে আমরাও বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। আমার সঙ্গে বেশ কয়েকটি চিকিৎসকদের সংগঠনের সদস্যরা সাক্ষাৎ করেছেন। আমি তাঁদেরকে আশ্বস্ত করেছি সরকার তথা আমার স্বাস্থ্যমন্ত্রক চিকিৎসকদের উপর অত্যাচার ও আক্রমণের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। বলা বাহুল্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে আরজি কর ঘটনার বিষয়টি বিস্তারিত তুলে ধরে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দফতর যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, জে পি নাড্ডাকে সেই আবেদনও জানিয়েছিলেন সুকান্ত মজুমদার।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2024 1:26 PM IST
