TRENDING:

RG Kar Hospital: 'হাসপাতালের গাফিলতি নেই! তিনি স্টেবল হয়েছিলেন, আবার তাঁর শরীর খারাপ হয়...' ঠিক কী হয়েছিল? মুখ খুললেন কর্তৃপক্ষ

Last Updated:

আরজিকর হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের ছড়াল চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া নিমতার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল (৬০) রাত ২.৩০ নাগাদ বুকে ব্যথা নিয়ে ট্রমা সেন্টারে আসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন কর্তৃপক্ষ। এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের ট্রমা কেয়ারে মোট ৪২ টা বাথরুম আছে। গ্রাউন্ড ফ্লোরেও আছে৷ কিন্তু ভোরের দিকে ভিড় হয়ে যাচ্ছে। আমরা দেখছি যদি লিঙ্গ বিভেদ না করে বাথরুম খুলে দেওয়া যায়।’ তিনি বললেন বিশ্বজিৎ সামন্তের মৃত্যুতে হাসপাতালের গাফিলতি নেই। তিনি স্টেবল হয়েছিলেন আবার তাঁর শরীর খারাপ হয়৷  আমরা security agency-কে বলেছি যখন স্ট্রেচারে রোগী থাকবে তখন লিফটম্যান দিয়ে রোগী ওঠানো নামানো হবে। এমনিতে লিফট ম্যান থাকছে না। তবে থাকবে মিটিং করব৷
ঠিক কী হয়েছিল? মুখ খুললেন কর্তৃপক্ষ (Representative image)
ঠিক কী হয়েছিল? মুখ খুললেন কর্তৃপক্ষ (Representative image)
advertisement

আরজিকর হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ফের ছড়াল চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া নিমতার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল (৬০) রাত ২.৩০ নাগাদ বুকে ব্যথা নিয়ে ট্রমা সেন্টারে আসেন। চিকিৎসা চলাকালীন শৌচাগারে যান। অপরিষ্কার বাথরুম ও লিফট বন্ধ থাকার কারণে বাইরে যান বলে দাবি পরিবারের। ট্রমা সেন্টারের বাইরে একটি ‘পে-এন্ড-ইউজ’ টয়লেটের সামনে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। ভোর সাড়ে পাঁচটা নাগাদটি ঘটেছে বলে জানা গিয়েছে। টালা থানার পুলিশ তদন্তে নেমেছে। দেহ ময়না তদন্ত করা হবে শুক্রবারই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার-সন্তান সামলে স্বাবলম্বী মহিলারা! পুরুলিয়ার অনন্য মেলায় নারীশক্তির জয়জয়কার
আরও দেখুন

পরিবার সূত্রে খবর, বিশ্বজিৎ সামন্ত উত্তর ২৪ পরগণার নিমতার বাসিন্দা। ২:৩০ নাগাদ শারীরিক অসুস্থতা নিয়ে আর জি কর হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি হন। রাতের বেলা তাঁকে অক্সিজেন দেওয়া হয়। পরে বাথরুমের জন্য যেতে চাইলে হাসাপাতালের কেউ একজন তাঁকে জানান বাইরের ‘কমন’ শৌচালয়ে যেতে। লিফট থাকলে উপরের বাথরুমে যেতে পারতেন, কিন্তু লিফট ছিল না। লিফট না থাকার কারণে হেঁটে হেঁটে বাইরের কমন বাথরুমে যেতে হয়েছে। ওখানেই মৃত্যু হয়েছে। স্ত্রী ইলা সামন্ত বলছেন, ‘লিফট থাকলে সমস্যা হত না। এমনকী স্ট্রেচারও মেলেনি।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Hospital: 'হাসপাতালের গাফিলতি নেই! তিনি স্টেবল হয়েছিলেন, আবার তাঁর শরীর খারাপ হয়...' ঠিক কী হয়েছিল? মুখ খুললেন কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল