TRENDING:

RG Kar Incident: ভোর ৪:৫৫-এ কী ঘটেছিল? আর জি কর হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়!

Last Updated:

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু ঘিরে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। প্রাথমিকভাবে হৃদযন্ত্রজনিত কার্ডিও-রেসপিরেটরি ফেলিওরকে মৃত্যুর কারণ বলা হলেও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সামন্ত বয়স ৬১। তিনি উত্তর দমদমের ছোট ফিঙ্গা এলাকার বাসিন্দা। রবিবার ভোরে নাক ও মুখ দিয়ে রক্তপাত এবং শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ছেলেই তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাঁর চিকিৎসা শুরু করলে কিছু সময়ের জন্য তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
advertisement

আরও পড়ুনঃ বাবা ড্রাইভার, মা সেলাই করে সংসার চালান! ১৭ বার ফেল, আজ সেই ছেলেই IPS

তবে, ভোর প্রায় ৪টা ৫৫ মিনিট নাগাদ তিনি ছেলের সঙ্গে শৌচালয়ে গেলে হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে দ্রুত আবার জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টিভিই ছিল প্রথম শিক্ষক! আজ সেই মঞ্চেই দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট অদ্রিজা, খুদের সাফল্য অনুপ্রেরণার
আরও দেখুন

ঘটনার পর টালা থানা এলাকার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মদ্যপানে অভ্যস্ত ছিলেন। পোস্টমর্টেমের পর ময়নাতদন্তকারী চিকিৎসক মৌখিকভাবে জানিয়েছেন, হৃদযন্ত্রের অস্বাভাবিক বৃদ্ধি জনিত কারণে কার্ডিও-রেসপিরেটরি ফেলিওরেই স্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Incident: ভোর ৪:৫৫-এ কী ঘটেছিল? আর জি কর হাসপাতালে রোগীর রহস্যমৃত্যু ঘিরে তোলপাড়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল