
রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই৷ চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনই ইঙ্গিত মিলল News18-এর জনমত সমীক্ষায়৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে ১৮৪ থেকে ১৯৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস৷ ৯৮ থেকে ১০৮টি আসন পেতে পারে বিজেপি৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷ ভোট শতাংশের দিক থেকেও বিজেপি-কে অনেকটা পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷ জনমত সমীক্ষায় উঠে এসেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ৪১.৯ ভোট, সেখানে বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট৷