TRENDING:

West Bengal Weather Update : ঝটপট বাড়বে তাপমাত্রা, আর্দ্রতার ফাঁসে আগামী ৪৮ ঘণ্টা, তবে দুর্যোগের অশনি এখনই কাটছে না

Last Updated:
Thunderstorm Alert: দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার বিরাট পরিবর্তন, ভোল বদলাচ্ছে প্রকৃতি! তবে তাপমাত্রা এখন বাড়লেও সপ্তাহান্তে ফের হবে ঝড়বৃষ্টির তাণ্ডব
advertisement
1/6
ঝটপট বাড়বে তাপমাত্রা, আর্দ্রতার ফাঁসে আগামী ৪৮ ঘণ্টা, তবে দুর্যোগের অশনি এখনই কাটছে না
পুরুলিয়া: দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে নতুন করে। আবহাওয়ার খামখেয়ালীতে নাজেহাল বঙ্গবাসী। গত কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করেছে, ফলে ধীরে , ধীরে গরম বাড়বে বলে পূর্বাভাস মিলেছে।
advertisement
2/6
আবহাওয়ার বদল ঘটতেই ফের নতুন করে অস্বস্তি শুরু হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে। তালিকা থেকে বাদ থাকছে না দক্ষিণের পুরুলিয়া জেলা। জেলা পুরুলিয়াতে বৃষ্টি হতে দেখা গেলেও ভ্যাপসা গরমের অনুভূতি বহাল রয়েছে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। ‌ আস্তে, আস্তে বিদায় নিচ্ছে বৃষ্টি।
advertisement
3/6
সোমবার জেলা পুরুলিয়ার সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার বদল যেভাবে ঘটছে সেই ভাবেই বদলাচ্ছে তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ছে ক্রমশ। ‌
advertisement
4/6
কখনও রোদের দেখা মিলবে আবার কখনও দেখা মিলবে মেঘের। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলা গুলিতে এই মুহূর্তে নেই বললেই চলে। প্রতিনিয়ত আবহাওয়ার বদল ঘটতে দেখা যাচ্ছে। ‌ ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। বৃষ্টির কোনও বিশেষ সতর্কতা আপাতত দক্ষিণের কোনও জেলাতে। ‌
advertisement
5/6
অপরদিকে উত্তরে জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। যদিও ভারী বৃষ্টির কোনও বড় সতর্কবার্তা নেই উত্তরবঙ্গের কোনও জেলাতে। তবুও আকাশ মাঝে মধ্যে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় বলে জানা গিয়েছে।
advertisement
6/6
গরম ও আর্দ্রতার জোড়া প্রভাবেই অস্বস্তি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমেছে দক্ষিণবঙ্গে। মেঘলা আকাশ থাকলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। Input - Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
West Bengal Weather Update : ঝটপট বাড়বে তাপমাত্রা, আর্দ্রতার ফাঁসে আগামী ৪৮ ঘণ্টা, তবে দুর্যোগের অশনি এখনই কাটছে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল