আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সুবিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকেরা। আন্দোলনের ৩৩ দিন অতিক্রান্ত। তবু রফাসূত্র অধরা। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে তাঁরা। গত দু’দিন ধরে নবান্ন ও জুনিয়র ডাক্তারদের আলোচনার রফাসূত্র মেলেনি।
ফের বৃহস্পতিবার নবান্নর তরফে জুনিয়র চিকিৎসকদের চিঠি দিয়ে আলোচনার প্রস্তাব পাঠানো হল প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের। নবান্নর তরফে চিঠিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ফের আলোচনার প্রস্তাব পাঠানো হল। সর্বাধিক ১৫ জন আসতে পারবেন। কিন্তু লাইভ হবে না। কিন্তু রেকর্ড করা যাবে। নবান্নের হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 12, 2024 5:03 PM IST
