কেন ইস্তফাপত্র গ্রহণ করা হল না, সেই বিষয়ে জানা গিয়েছে, তাপস রায় টাইপ করে দিয়েছিলেন এবং তাতে কেন ইস্তফা দিচ্ছেন তার কারণ উল্লেখ করেছিলেন৷ কিন্তু পরিষদীয় রীতি অনুযায়ী অনুযায়ী তা করা যায় না৷ হাতে লিখে চিঠি দিতে হবে৷ তাতে অন্য কিছু লেখা যাবে না৷ নতুন করে কাল আবার ইস্তফাপত্র দেবেন তাপস রায়৷
advertisement
এ দিকে বুধবারও তাপস রায়কে আক্রমণ করেছেন কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘তাপস রায় যতদিন তৃণমূলে ছিলেন, তখন সরব হলে ভাবা যেত। আর এখন দল ছেড়ে দিয়েছেন বলে যা খুশি বলবেন, সেটা মানা যায় না। অতীতের ঘটনা নিয়ে বলা মানে ‘শুভেন্দু সংস্কৃতি’। তাপস দা আপনি তাপস রায়, এত তাড়াতাড়ি শুভেন্দুর ভাইরাস ঢোকাবেন না। দলকে কুৎসা করবেন না। করোনা শেষ হয়েছে। শুভেন্দুর ভাইরাস শেষ হবার সময় এসেছে।’
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2024 5:13 PM IST
