সেই দূর্ঘটনার পর থেকেই রেড রোডের মহড়া নিয়ে যথেষ্ট সতর্ক হয়ে গিয়েছে কলকাতা পুলিশ ৷ আগামিকাল থেকেই শুরু হচ্ছে স্বাধীনতা দিবসের মহড়া ৷ মহড়ার চলাকালীন আগাম সতর্কতা অবলম্বন করবে কলকাতা পুলিশ। মহড়ার জন্য ৮ দিন বন্ধ থাকবে শহরের বেশ কয়েকটি রাস্তা। সকাল ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স রোড, কিংগস ওয়ে (প্রয়োজন হলে), হসপিটাল রোড (প্রয়োজন হলে), পালসে গেট রোড (প্রয়োজন হলে) বন্ধ থাকবে ৷ ২৯, ৩১ জুলাই এবং ২, ৫, ৭, ৯, ১০, ১৩ অগস্ট এই মহড়া চলবে।
advertisement
Location :
First Published :
Jul 28, 2019 5:54 PM IST
