TRENDING:

ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু-রূপঙ্কর! স্টেশনে ভিক্ষাবৃত্তি ছেড়ে ফের লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল, দেখুন...

Last Updated:

ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু মণ্ডলের সঙ্গে গাইবেন শিল্পী রূপঙ্কর বাগচী। বৃহস্পতিবার নরেন্দ্রপুরের গানঘর স্টুডিওতে ছিল কনসার্টের শুটিং। ফলে খুব শীঘ্রই তাঁকে ফের গান গাইতে শোনা যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন। কয়েক ঘণ্টায় পৌঁছেছিলেন খ্যাতির শীর্ষে। সমস্ত ফোকাস ছিল তাঁরই দিকে...রকেটের গতিতে উত্থান হয়েছিল রানাঘাটের রাণু মণ্ডলের। কিন্তু তারপরই ছন্দপতন! হারিয়ে যান রাণু! রানাঘাট স্টেশন থেকে যার উত্থান হয়েছিল, সেই স্টেশনেই ফিরে যেতে হয় রাণুকে ৷
advertisement

কিন্তু আবারও লাইমলাইটে ফিরতে চলেছেন রানাঘাটের রাণু মণ্ডল। এবারে ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু মণ্ডলের সঙ্গে গাইবেন শিল্পী রূপঙ্কর বাগচী। বৃহস্পতিবার নরেন্দ্রপুরের গানঘর স্টুডিওতে ছিল কনসার্টের শুটিং। ফলে খুব শীঘ্রই তাঁকে ফের গান গাইতে শোনা যাবে। যে সমাজকর্মী যুবকের জন্য তিনি স্টার হয়েছিলেন রাতারাতি, সেই অতীন্দ্র চক্রবর্তীই জানিয়েছেন, "এ দিনের ডিজিটাল কনসার্টের রেকর্ডিংয়ে মূলত আশা জী, লতা জীর গানই গেয়েছেন রাণু দি। খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি দেখা যাবে।"

advertisement

এ দিকে, ধীরজ মিশ্রর  সঙ্গে একটি কাজ করছেন রানাঘাটের এই 'সিংগিং সেনসেশন'। ধীরজ মিশ্রর প্রথম রোম্যান্টিক ছবি 'সীতামগর' এবং দেশাত্মবোধক সিনেমা 'সরোজিনী'তে গান গাইবেন রাণু মণ্ডল। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাইরাল হয়েছিল  রাণু মণ্ডলের একটি ভিডিও। সেখানে রানু তাঁর নতুন কাজের বিষয়ে তাঁর ফ্যানেদের জানান। পাশাপাশি যে সম্মান এবং ভালবাসা তিনি অনুরাগীদের থেকে পেয়েছিলেন, সেই ভালবাসা আগামীতেও যাতে অটুট থাকে, তারও অনুরোধ জানিয়েছেন। এ দিন তীন্দ্র জানিয়েছেন, রেকর্ডিংয়ের ডেট এ সপ্তাহের মধ্যেই জানানর কথা। তারপরেই রাণু মণ্ডলকে নিয়ে মুম্বই উড়ে যাবেন তিনি।

advertisement

প্রসঙ্গত, লতা মঙ্গেশকরের গান গেয়ে লাইমলাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাণাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে যান রাণু মণ্ডল। কিন্তু লকডাউনের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ জানা যায়, নতুন বাড়ি ছেড়ে পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রাণু। স্টারডম বেশিদিন উপভোগ করতে পারেননি৷ অনেকের মত, অহঙ্কারই কাল হল রাণুর! নাম-ডাক হওয়ার পর শরীরী ভাষাই বদলে যায় তাঁর! ফ্যানেদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করেন! তারই একটিতে ক্ষুব্ধ হন রাণুকে প্রথম সুযোগ দেওয়া হিমেশও। ভাইরাল হওয়া সে ভিডিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হাতে গুঁজে দিতেন কখনও ৫০০, কখনও ২০০ টাকার নোট...', 'দাদার' মৃত্যুতে চোখ ভরা জল সমীরের
আরও দেখুন

রাতারাতি যেমন স্টার হয়েছিলেন, রাতারাতি তেমনি অপছন্দের তালিকায় চলে যেতে থাকেন রাণু! প্রথমে বিতর্ক, তারপর লকডাউন... রাতারাতি জনপ্রিয় রাণুর নাম ভুলে যায় সকলেই। ফলে তাঁকে ফের ফিরতে হয় রানাঘাট স্টেশনেই। সেখানেই ভিক্ষাবৃত্তি শুরু করেন দিন গুজরানের জন্য। তবে আবারও ধীরে ধীরে লাইম লাইটে ফিরছেন রানাঘাটের রাণু। যে যুবকের জন্য তিনি স্টার হয়েছিলেন রাতারাতি সেই অতীন্দ্র চক্রবর্তীই জানিয়েছেন রাণুর কামব্যাকের কথা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু-রূপঙ্কর! স্টেশনে ভিক্ষাবৃত্তি ছেড়ে ফের লাইমলাইটে রানাঘাটের রাণু মণ্ডল, দেখুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল