TRENDING:

Minakshi Mukherjee: এবার কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন মীনাক্ষী! বার্তা দিয়েছেন সেলিম? দীপ্সিতার সঙ্গে 'সংঘাত' নিয়ে ফের ঝড়ের অপেক্ষা CPIM-এ

Last Updated:

Minakshi Mukherjee: উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থীপদের আগাম ইঙ্গিত দিয়ে পার্টির একাংশের রোষের মুখে মহম্মদ সেলিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রতীক উর রহমানের দলত্যাগ ও তৃণমূলে যোগদান নিয়ে সিপিআইএম-এ রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। আর তারই মধ্যে এবার নতুন বিতর্কে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। আর এই বিতর্কের আরেক চরিত্র সিপিআইএম-এর তরুণ নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। CPIM সূত্রে খবর, ইতিমধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে কোন আসনে প্রার্থী করা হবে, তা নিয়ে পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। আর তা চাউড় হতেই দলের অন্দরেই ফের ঝড় উঠতে চলেছে বলে খবর। এমনকী খোদ রাজ্য সম্পাদকের বিরুদ্ধেও ক্ষোভ উত্তোরত্তর বাড়ছে বলেই দলের অন্দরের খবর।
কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন মীনাক্ষী?
কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন মীনাক্ষী?
advertisement

সূত্রের খবর, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থীপদের আগাম ইঙ্গিত দিয়ে পার্টির একাংশের রোষের মুখে মহম্মদ সেলিম। উত্তরপাড়া বিধানসভা যে লোকসভার অন্তর্গত, সেই শ্রীরামপুরে গত লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন সিপিআইএম-এর আরেক যুব নেত্রী দীপ্সিতা ধর। শ্রীরামপুর লোকসভার সবকটি বিধানসভার মধ্যে উত্তরপাড়া বিধানসভাতেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন দীপ্সিতা। সেই আসনে হঠাৎ মীনাক্ষীকে প্রার্থী করার ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: CPIM ছেড়ে তৃণমূলে যেতেই প্রতীক উর রহমানকে ছেড়ে গেলেন ‘বামপন্থী’ স্ত্রী? ভাঙছে ঘর? এক ছবিতেই সব স্পষ্ট করে দিলেন প্রতীক উর

সূত্রের খবর, সিপিএম রাজ্য সম্পাদক সেলিম ক’দিন আগেই মীনাক্ষীকে উত্তরপাড়া আসনে মনোযোগ দিতে বলেন। আর তারপর থেকেই উত্তরপাড়া কেন্দ্র রীতিমতো চষে ফেলছেন মীনাক্ষী। দলের একটি অংশের অভিযোগ, মীনাক্ষী আসলে সেলিমের গুডবুকে রয়েছেন। তাই মীনাক্ষীকে অপেক্ষাকৃত ‘সহজ’ আসন দিতে চাইছেন সেলিম। আর সেই বিষয়টি স্পষ্ট হতেই সিপিআইএম-এর অন্দরে রীতিমতো ঝড় উঠছে বলেই দলের একাংশের দাবি।

advertisement

এ প্রসঙ্গে বলে রাখা যাক, প্রতীক উর রহমানের দলত্যাগ পর্বে দীপ্সিতা ধর ও সৃজন ভট্টাচার্যকে নিয়েও কম জল্পনা তৈরি হয়নি। এমনকী তাঁরা দুজনও দল ছাড়তে পারেন ‘খবর’ ছড়িয়ে পড়ে। যদিও সেই সম্ভাবনা দুজনেই উড়িয়ে দিয়েছেন। তবে, এখনও পার্টির সদস্যপদ রিনিউ করাননি দীপ্সিতা। যদিও তার ‘যথাযথ’ কারণও দেখিয়েছেন। কিন্তু জল্পনা তাতেও থামছে না। দলেরই একাংশের দাবি, গত লোকসভা ভোটে যে উত্তরপাড়ার মতো জায়গায় ভাল লড়াই করল, সেই দীপ্সিতাকে রেখে দেওয়া হল অন্ধকারে। আর মীনাক্ষীকে বার্তা দেওয়া হল ‘তুমিই দাঁড়াচ্ছ!’ এই গোটা পর্ব নিয়েই লাল ব্রিগেডের অন্দরে রীতিমতো আলোচনা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

প্রসঙ্গত, মীনাক্ষী ফেসবুকে তাঁর পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেছেন। আবার সিপিআইএমের অফিসিয়াল ফেসবুক পেজেও উত্তরপাড়ায় মীনাক্ষীর জনসংযোগ কর্মসূচির প্রচার ছবি-ভিডিও দিয়ে প্রচার চলছে লাগাতার। দলের অনেকেরই কথা, দীপ্সিতাই হতে পারতেন ওই কেন্দ্রের সবচেয়ে যোগ্য প্রার্থী। তা না করে নিজের পছন্দের মীনাক্ষীকে প্রার্থী করে আরও এক বিতর্কের জন্ম দিতে চলেছেন মহম্মদ সেলিম। ফলে আগামিদিনে গোটা বিষয়টি কোন দিকে এগোয়, সেটাই এখন দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Minakshi Mukherjee: এবার কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াচ্ছেন মীনাক্ষী! বার্তা দিয়েছেন সেলিম? দীপ্সিতার সঙ্গে 'সংঘাত' নিয়ে ফের ঝড়ের অপেক্ষা CPIM-এ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল