TRENDING:

IMD Weather Update: হাতে আর কয়েক ঘণ্টা, বসন্তের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ১৪ জেলা! মঙ্গলে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে; তাই বসন্তে বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার হালকা/মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভিজবে কোন কোন জেলা? রইল ওয়েদার আপডেট...
advertisement
1/6
হাতে আর কয়েক ঘণ্টা, বসন্তের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ১৪ জেলা! মঙ্গলে বাড়বে বৃষ্টি, আপডেট
কখনও ঠান্ডা ঠান্ডা, কখনও আবার ঘাম হচ্ছে। বাংলায় এই মুহূর্তে জারি আবহাওয়ার খামখেয়ালিপনা। কেমন থাকবে নতুন সপ্তাহভর আবহাওয়া? আপডেট দিলেন হাবিবুর রহমান বিশ্বাস, আঞ্চলিক অধিকর্তা, আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/6
★সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে; তাই বসন্তে বৃষ্টির সম্ভাবনা। সোমবার রাত থেকেই মেঘলা আকাশ। রাত থেকে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টি কলকাতাতেও। মঙ্গালবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পার্বত্য জেলায় বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
advertisement
3/6
★সোম ও মঙ্গলবার হালকা/মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
advertisement
4/6
★মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে সোমবার রাতেই বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা-হাওড়াতে।
advertisement
5/6
★হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে। হালকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
6/6
★দিন ও রাতের তাপমাত্রায় পরিবর্তন কম থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। যদিও বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে বেশ কিছু জেলাতে দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৫ ফেব্রুয়ারি বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: হাতে আর কয়েক ঘণ্টা, বসন্তের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ ১৪ জেলা! মঙ্গলে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার বড় খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল