TRENDING:

Ramnabami 2026: ভোট আবহে রামনবমী, বাড়তি সতর্ক কমিশন, অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

Last Updated:

অতীতে এই উৎসবের মিছিল ঘিরে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছিল! কাজেই এবার বাড়তি সতর্ক কমিশন। মিছিলে সময় সবরকম অশান্তি এড়াতে বেশ কিছু জায়গায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

advertisement
কলকাতা: রামনবমীতে বাড়তি সতর্ক কমিশন। অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রাজ্য পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটে ২ কোম্পানি বাহিনী, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় ১ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১ কোম্পানি CRPF,মালদহে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কমিশনের। রামনবমীতে ৩ দিন নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
ভোট আবহে রামনবমী, সবরকম অশান্তি এড়াতে কড়া কমিশন
ভোট আবহে রামনবমী, সবরকম অশান্তি এড়াতে কড়া কমিশন
advertisement

ভোট আবহে রামনবমী! বৃহস্পতি এবং শুক্র, দু’দিন মিলিয়েই এ বার পড়েছে নবমীর তিথি। রামনবমীকে কেন্দ্র করে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি তৈরি না হয়, তার জন্য বিশেষ কিছু জায়গায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের। চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে দুই কোম্পানি সিআরপিএফ, হাওড়া পুলিশ কমিশনারেটরের অধীনে এক কোম্পানি সিআরপিএফ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে এক কোম্পানি সিআরপিএফ, মালদহে এক কোম্পানি সিআরপিএফ মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

রামনবমীকে কেন্দ্র করে তিন দিন অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বিশেষ বিশেষ এলাকায়। কমিশন সূত্রে খবর, আইনশৃঙ্খলা রক্ষায় এই এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী  রাজ্য পুলিশের সঙ্গে কাজ করবে।

অন্যদিকে, রামনবমী উপলক্ষে রাজ্যে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন ৷ এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বুধবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয় ৷ মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি (আইনশৃঙ্খলা)-সহ সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

advertisement

আরও পড়ুন: রাজ্যে তাপমাত্রা ক্রমশই বাড়ছে ! সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার এই গ্রামে চারদিন বন্ধ আমিষ রান্না, ১৫০ বছর ধরে চলছে একই নিয়ম
আরও দেখুন

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল হতে পারে ৷ তবে, বৃহস্পতিবার সবথেকে বেশি সংখ্যক মিছিল আয়োজিত হওয়ার কথা রয়েছে ৷ অতীতে এই উৎসবের মিছিল ঘিরে রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছিল ৷ সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আগেভাগেই সতর্ক নবান্ন ৷ বিশেষ করে হাওড়া, চন্দননগর এবং ইসলামপুরের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে প্রশাসনের তরফে কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই তিনটি এলাকায় পুলিশি টহলদারি এবং গোয়েন্দা নজরদারি সর্বোচ্চ পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Ramnabami 2026: ভোট আবহে রামনবমী, বাড়তি সতর্ক কমিশন, অশান্তি এড়াতে নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল