TRENDING:

বিনা ভোটেই রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন রাজীব-বাবুল-কোয়েল-রাহুল, SIR মামলায় ব্যস্ত মেনকার শংসাপত্র নিলেন অরূপ

Last Updated:

রাজ্যসভায় নির্বাচিত হলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং রাহুল সিনহা. মেনকা গুরুস্বামীর শংসাপত্র নেন অরূপ বিশ্বাস. কোয়েল মল্লিকের রাজনীতিতে প্রবেশ নিয়ে চর্চা চলছে.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার রাজ্যসভায় নির্বাচিত হওয়ার শংসাপত্র গ্রহণ করলেন রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং রাহুল সিনহা । মেনকা গুরুস্বামীর শংসাপত্র নেন অরূপ বিশ্বাস।
রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন রাজীব-বাবুল-কোয়েল-রাহুল
রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন রাজীব-বাবুল-কোয়েল-রাহুল
advertisement

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজ্ঞপ্তি প্রকাশ করে চারজন প্রার্থীর নাম জানানো হয় দলের তরফে। সেই তালিকায় ছিলেন অন্যতম চর্চিত প্রাক্তন পুলিশকর্তা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। তালিকায় রয়েছেন, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী-সহ বাবুল সুপ্রিয় একজন। “I trust God will not give me any responsibility which I will not be able to handle” মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার। কোয়েল বলেন, ‘যাত্রা আমার শুরু হল আজ থেকে। আমি মানুষের সাথেই ২২ বছর ধরে আছি। দারুণ অভিজ্ঞতা হবে। আমার কেরিয়ারে ২২ বছর হয়ে গেছে। আমার প্রার্থনা সবাই আমার সাথে থাকবে।’

advertisement

প্রসঙ্গত, রাজনীতির মঞ্চে কোয়েল মল্লিকের প্রবেশ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে গত কয়েকদিনে। স্বামীকে সঙ্গে নিয়েই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে যান তিনি। জানান, চেষ্টা করবেন দায়িত্ব পালন করতে। এও বলেন, ‘সবার ভালবাসা, আশীর্বাদ পেলে যাত্রা সফল হবে।’ মনোনয়ন জমা দেন বাবুল সুপ্রিয়, মেনকা গুরুস্বামীও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

এদিন সুপ্রিম কোর্টে থাকার দরুণ শংসাপত্র নিতে পারেননি মানেকা। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে ফের উল্লেখ করা হল বাংলার এসআইআর মামলার৷ আইনজীবী মেনকা গুরুস্বামী পিটিশনারদের হয়ে উল্লেখ করলেন, ‘‘আমাদের নাম বাদ গিয়েছে। আমাদের নথি গ্রহণ করা হয়নি। আমরা আগেও ভোট দিয়েছি, কিন্তু এবার আমাদের নথি গ্রহণ হয়নি।’’  এদিন মেনকার আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমরা জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে করা আবেদন এভাবে শুনতে পারি না। ’’ উত্তরে মানেকা জানান, ‘‘সংবিধানে সেই সংস্থান রয়েছে৷’’ এই মামলাকে বাংলার অন‍্য এসআইআর মামলার সঙ্গে সংযুক্ত করার আবেদনও করেন একইসঙ্গে। আগামিকাল, মঙ্গলবার বাংলার এসআইআরের মূল মামলার সঙ্গে এই মামলাটিও শুনতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিনা ভোটেই রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন রাজীব-বাবুল-কোয়েল-রাহুল, SIR মামলায় ব্যস্ত মেনকার শংসাপত্র নিলেন অরূপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল