TRENDING:

রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্যও জেড ক্যাটাগরির নিরাপত্তা, সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজেপিতে যোগদানের দু’দিনের মধ্যেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই তাঁর জন্য এই নিরাপত্তা বরাদ্দ হয়েছে।
advertisement

রবিবার ডুমুরজলায় বিজেপি-র সভা শেষে ফেরার পথে হাওড়ার বাঁকড়া-সহ বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ হয়। সূত্রের খবর অনুযায়ী, এর পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, রবিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর থেকে তাঁকে ফোন করা হয়। জানানো হয়, তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকবেন একজন কমান্ডান্ট-সহ সিআরপিএফ-এর ২৪ জন জওয়ান। সোমবার সকাল থেকেই এই নিরাপত্তার ঘেরাটোপে চলে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ দিকে, গেরুয়া শিবিরে নাম লেখানোর পর মঙ্গলবার বারুইপুরে প্রথম জনসভা রয়েছে রাজীবের। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগেই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সঙ্গে দেওয়া হয়েছিল বুলেট প্রুফ গাড়িও। অন্যদিকে, দিল্লিতে গিয়ে গত সপ্তাহে বিজেপিতে যোগ দেন কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় নিরাপত্তা পান কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ও। এ ছাড়াও কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে থাকেন অর্জুন সিং-এর মতো একাধিক বিজেপি সাংসদও।

advertisement

শনিবার রাজীবের সঙ্গে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়া ও বালির বিধায়ক প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া। তাঁরা ছাড়াও ছিলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রাণাঘাট পুরসভার প্রাক্তন প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। অমিত শাহর বাড়িতে বিজেপিতে যোগ দিলেও রবিবারই প্রথমবার গেরুয়া শিবিরের সমাবেশে আসেন রাজীব। আর সেখান থেকেই রাজ্য সরকারের নিন্দা করে তিনি বলেন, ‘‘ভোটের মুখে দুয়ারে সরকার করতে হচ্ছে। তার মানে এতদিন মানুষের দুয়ারে যায়নি সরকার। পাড়ায় পাড়ায় সমাধান করতে হচ্ছে। তার মানে এতদিন পাড়ায় পাড়ায় সমস্যা ছিল।’’ এর পরেই তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে শুরু থেকেই দুয়ারে দুয়ারে যাবে সরকার। পাড়ায় পাড়ায় যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

Abir Ghosal

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্যও জেড ক্যাটাগরির নিরাপত্তা, সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল