TRENDING:

ECI Full Bench: আজ জ্ঞানেশ কুমারদের মুখোমুখি রাজীব কুমার! কমিশনের বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে প্রাক্তন পুলিশকর্তা

Last Updated:

আজ সকাল ১০ টা থেক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের৷ সেই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে থাকতে পারেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী রাজীব কুমার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআর পর্ব শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে বটে, কিন্তু, সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে এখনও কোনও খবর নেই৷ কবে তা প্রকাশ শুরু হবে, কবেই বা হবে ভোট ঘোষণা, এসব নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে জল্পনা চলছেই৷ এই সব প্রশ্নের উত্তর পেতে আপাতত নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দিকে তাকিয়ে রয়েছে সবাই৷ রবিবার রাতেই রাজ্যে চলে এসেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানে কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ৷
জ্ঞানেশ কুমারদের সঙ্গে মুখোমুখি বৈঠকে থাকছেন রাজীব কুমার৷
জ্ঞানেশ কুমারদের সঙ্গে মুখোমুখি বৈঠকে থাকছেন রাজীব কুমার৷
advertisement

৯ মার্চ অর্থাৎ আজ থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেই শুরু করার কথা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের৷ জানা গিয়েছে,তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে থাকতে চলেছেন রাজীব কুমার৷

রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি৷ আবসর গ্রহণের পরবর্তী পর্যায়ে বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী৷ প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের এই বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে থাকা, এক অন্য তাৎপর্য বয়ে আনে বলে মনে করছে রাজনীতিক মহল৷ সর্বোপরি, এই প্রথম দলের তরফ কোনও বৈঠকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে রাজীব কুমারকে৷

advertisement

আরও পড়ুন: সকাল সকাল কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে জ্ঞানেশ কুমার, উঠল ‘গো ব্যাক’ স্লোগান! দেখানো হল কালো পতাকা

এর আগে অবশ্য, মেট্রো চ্যানেলে চলা এসআইআর বিরোধী ধরনামঞ্চে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গিয়েছে রাজীব কুমারকে৷ তৃণমূল সূত্রের খবর, কমিশনের ফুল বেঞ্চের সামনে থাকা ওই প্রতিনিধি দলে রাজীব কুমারের সঙ্গে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

advertisement

আজ, ৯ মার্চ অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর আজই দুপুর ১টা থেকে বিভিন্ন জেলাশাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করার কথা তাদের৷ সেই বৈঠক চলবে সন্ধে পর্যন্ত।

আরও পড়ুন: ‘এক অবিশ্বাস্য সমাপ্তি!’, ব্যাক টু ব্যাক T20 WC চ্যাম্পিয়নকে প্রশংসায় ভরিয়ে দিলেন জয় শাহ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

মঙ্গলবার অর্থাৎ ১০ মার্চ কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর ওই দিনই সকাল সাড়ে ১০টা থেকে রাজ্যের মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবে। এই প্রথম বুথ লেভেল অফিসারদের সঙ্গেও আলোচনা করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর মঙ্গলবার বিকেল চারটে নাগাদ কলকাতা থেকে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ECI Full Bench: আজ জ্ঞানেশ কুমারদের মুখোমুখি রাজীব কুমার! কমিশনের বৈঠকে তৃণমূলের প্রতিনিধি দলে প্রাক্তন পুলিশকর্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল