TRENDING:

আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, অনুষ্ঠানে থাকবেন কি মমতা?

Last Updated:

R N Ravi New Governor: বৃহস্পতিবার (১২ মার্চ) রাজভবনে শপথগ্রহণ হতে চলেছে রাজ্যের নতুন রাজ্যপাল আরএন রবির। আজ মঙ্গলবারই কলকাতায় পা রাখবেন তিনি। তবে বৃহস্পতিবারের শপথ অনুষ্ঠানে আদৌ কি থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন উঠছে প্রশ্ন।

advertisement
কলকাতা: আজই রাজ্যে আসছেন নয়া রাজ্যপাল আর এন রবি। আগামিকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ। এদিকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় শাসকদল তৃণমূল কংগ্রেস। এখনও অবধি ইঙ্গিত নেই ধর্না অবস্থান প্রত্যাহার করার। শীঘ্রই উঠবে এমন ধারণা কেউ দিতে পারছে না। এই অবস্থায় নতুন রাজ্যপালের শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে জল্পনা অব্যাহত।
আজই রাজ্যে আরএন রবি
আজই রাজ্যে আরএন রবি
advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ মার্চ) রাজভবনে শপথগ্রহণ করবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি। আজ মঙ্গলবারই কলকাতায় পা রাখবেন তিনি। এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে শপথগ্রহণ করবেন তিনি। কিন্তু সেই শপথে কি থাকছেন মমতা?

আরও পড়ুন: ইরানে লিটার প্রতি ‘পেট্রোলের’ দাম কত জানেন…? চমকাবেন ‘রেট’ শুনলেই, গ্যারান্টি!

বস্তুত, কেন আগের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সরানো হল তা নিয়ে রোজ তোপ দাগছেন তিনি। এর যাবতীয় তথ্য উদঘাটন করবেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন রাজ্যপালের নিয়োগের ব্যাপারে তাঁর সঙ্গে কেন্দ্র আলোচনা করেনি বলেও তিনি আগেই জানিয়েছেন। পশ্চিমবঙ্গ যে তামিলনাড়ু নয় সে কথাও নানা মন্তব্যে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন: মহৌষধি এই দুই ‘মাছ’…! ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাকে অব্যর্থ, ওজন রাখে কন্ট্রোলে, লিভার রাখে ভাল, বাজার থেকে কিনে আনুন বেছে বেছে

গত বৃহস্পতিবার সিভি আনন্দ বোসের ইস্তফার পরেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে ঘোষিত হয়েছে তামিলনাড়ুর রাজ্যপাল পদে থাকা আরএন রবির নাম। কিছুক্ষণেই সমাজমাধ্যমে মমতা লিখেছিলেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে আমি স্তম্ভিত এবং গভীর ভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থরক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

প্রসঙ্গত, সরকারি প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। কিন্তু এই অবস্থায় প্রথা মেনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের শপথে আদৌ হাজির থাকেন কিনা সেই প্রশ্নেই ঝুলছে বড়সড় প্রশ্নচিহ্ন। কারণ SIR ইস্যুতে লাগাতার তিনি আক্রমণ শানাচ্ছেন কেন্দ্রকে। এটাই যে এই মুহূর্তে তার প্রধান রাজনৈতিক কর্মসূচী সেটাও বুঝিয়ে দিয়েছেন নানা ভাবে। তাই ভোটমুখী বাংলায় রাজ্যপালের শপথে এবার নজর থাকবে রাজনৈতিক মহলেরও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আজই রাজ্যে আসছেন আরএন রবি! বৃহস্পতিবার শপথগ্রহণ বাংলার নতুন রাজ্যপালের, অনুষ্ঠানে থাকবেন কি মমতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল