TRENDING:

Election Commissioner: সফরের তৃতীয় দিন! এসআইআর বিতর্কের মধ্যেই বুথ লেভেল অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবেন জ্ঞানেশ কুমার

Last Updated:

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার খতিয়ে দেখতে দুদিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবে এই সফরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সফরের তৃতীয় দিনে বুথ লেভেল অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসআইআর-এর কাজ করাকালীন একের পর এক বুথ লেভেল অফিসারের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে বারবার সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। সেই বিতর্কের মধ্যেই আজ ৬০ জন বুথ লেভেল অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি নতুন ভোটার কার্ড ও তুলে দেওয়া হবে ১৮ বছর বয়সী ভোটারদের হাতে। তুলে দেবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্য বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি এর সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার ও। কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সাথে আজও এক প্রস্থ আলোচনা সেরে নেবে কমিশনের ফুলবেঞ্চ। তারপর সাংবাদিক সম্মেলন করার পর বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেবে।
রাজ্যে জ্ঞানেশ কুমার৷
রাজ্যে জ্ঞানেশ কুমার৷
advertisement

অন্যদিকে সোমবারের পর মঙ্গলবারেও বাংলায় সকাল সকাল বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। এদিন সকালে দক্ষিণেশ্বর ও বেলুড়ে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার। মন্দিরে ঢোকার সময় রাস্তাতেই ভিড় জমায়েত করে বিক্ষোভ দেখানো হয় জ্ঞানেশ কুমারকে। ওঠে গো-ব্যাক স্লোগান। কালো পতাকাও দেখানো হয় তাঁকে।

আরও পড়ুন: ‘দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন’, ভোটের আগে বিজেপির বড় ষড়যন্ত্র ফাঁস অভিষেকের! তুললেন মারাত্মক অভিযোগ

advertisement

তিন রাজ্য সফরে বেরিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। রবিবার রাতেই কলকাতায় এসেছে কমিশনের ফুল বেঞ্চ। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই কমিশনার সুখবীর সিংহ সান্ধু, বিবেক জোশী।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

সোমবার সকালে কালীঘাটে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার। সেখানে গিয়ে ‘ব্য়াকফুটে’ পড়েন তিনি। তাঁকে কালো পতাকা দেখায় একাংশের বিক্ষোভকারীরা। চড়ে গো-ব্যাক স্লোগান। প্রসঙ্গত, গতকাল রাতেও জ্ঞানেশ কুমারদের কনভয় ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সেখানে বিক্ষোভ দেখান সিপিএমের নেতা-কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commissioner: সফরের তৃতীয় দিন! এসআইআর বিতর্কের মধ্যেই বুথ লেভেল অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবেন জ্ঞানেশ কুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল