TRENDING:

BIG BREAKING: অধ্যাপকদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বেড়ে হল ৬৫

Last Updated:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'শিক্ষকরা মানুষ তৈরি করেন৷ তাঁদের অবদান অনস্বীকার্য৷ বহু কৃতী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন৷ বিদ্যাসাগর, গান্ধিজির নামে চেয়ার হবে৷' এরপরই আরও একটি বড় ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, নদিয়ায় গড়া হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অধ্যাপকদের অবসরের বয়স বাড়ছে৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে অধ্যাপকদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হবে৷ অবসরের বয়স বাড়ানো হচ্ছে উপাচার্যদেরও৷ উপাচার্যের অবসরের বয়স হবে ৭০ বছর ও সহ-উপাচার্যদের অবসরের বয়সও ৭০ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'শিক্ষকরা মানুষ তৈরি করেন৷ তাঁদের অবদান অনস্বীকার্য৷ বহু কৃতী কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন৷ বিদ্যাসাগর, গান্ধিজির নামে চেয়ার হবে৷' এরপরই আরও একটি বড় ঘোষণায় মুখ্যমন্ত্রী জানান, নদিয়ায় গড়া হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

প্রেসিডেন্সির সমাবর্তন বিতর্ক নিয়ে মমতা বলেন, 'প্রেসিডেন্সির সমাবর্তন ক্যাম্পাসে হবে না, এটা ভাবতেই পারি না৷ আমি শুনেছি, প্রেসিডেন্সির সমাবর্তনের জন্য রাজভবন নেওয়া হয়েছে৷ এই গুলি কেন হবে? সমাবর্তনে রাজ্যপাল গেলে আপত্তি কেন? আমি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি৷ সংকীর্ণতা ভেঙে ফেলা উচিত৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
BIG BREAKING: অধ্যাপকদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বেড়ে হল ৬৫