‘সম্পূর্ণ প্যানেল প্রকাশ হলেই জটিলতা কাটবে। দুর্নীতির আন্দাজ করা যাবে। ২৮/১১/২২ প্রকাশিত প্যানেল আইন মেনে হয়নি।’ – মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা’র। ২০১৬ নিয়োগ প্রক্রিয়ায় ৪২০০০ প্রাথমিক শিক্ষক এবং ২০২০ নিয়োগ প্রক্রিয়ায় ১৬৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয় রাজ্যে। ১২ ডিসেম্বর পরবর্তী শুনানি।
আরও পড়ুন: রং-এর জন্য এত কাণ্ড? মোদিকে চিঠি মমতার, লিখলেন, ‘দুর্ভাগ্যজনক…’
advertisement
এদিনের শুনানিতে বিচারপতি বলেন, ‘অনেক বঞ্চিত বেকার যুবক অপেক্ষায় রয়েছেন। তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। একটা দিন যাওয়া মানে তাদের সম্ভাব্য সার্ভিস জীবনের ১ দিন নষ্ট হওয়া। এছাড়া একাধিক মামলায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।’
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 30, 2023 5:52 PM IST
