TRENDING:

Kolkata High Court: কুন্তল-কাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ রিপোর্ট তলব! ‘ক্ষুব্ধ’ সিবিআই গেল হাইকোর্টে

Last Updated:

আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যেই সেই রিপোর্ট পেশ করতে হবে বলে জানানো হয়েছে৷ আর কলকাতা পুলিশ ও সিবিআইয়ের যুগ্ম তদন্ত রিপোর্ট পেশের নির্দেশেই ক্ষুব্ধ সিবিআই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি৷ এর মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি নিয়ে নতুন করে শুরু হয়েছে জলঘোলা৷ সম্প্রতি কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা পুলিশ ও সিবিআই, উভয়কে যুগ্ম তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷ আর তাতেই ক্ষুব্ধ ইডি থেকে সিবিআই৷ সিবিআই আদালতের নির্দেশ নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement

তাঁর মুখ দিয়ে বিশেষ কারও নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি৷ পুলিশের কাছে একটি চিঠি পাঠিয়ে এমনই অভিযোগ এনেছিলেন প্রাথমিক দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তথা প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ৷ যা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি৷ এমনকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে এ বিষয়ে জিজ্ঞাসাবাদেরও পরামর্শ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তারপরে জল অনেক দূর গড়িয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা এসেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে৷

advertisement

আরও পড়ুন:ক্যানসার, লিভারের ওষুধ থেকে অ্যান্টাসিড, ক্যান্সার থেকে অ্যান্টাসিড, ভারতে দেদার বিকোচ্ছে নকল ওষুধ! সতর্ক করল WHO, নামগুলো আগে জানুন

এরই মধ্যে, সম্প্রতি এই চিঠি মামলায় সিবিআই ও কলকাতা পুলিশকে একসঙ্গে বা আলাদাভাবে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত৷ আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যেই সেই রিপোর্ট পেশ করতে হবে বলে জানানো হয়েছে৷ আর কলকাতা পুলিশ ও সিবিআইয়ের যুগ্ম তদন্ত রিপোর্ট পেশের নির্দেশেই ক্ষুব্ধ সিবিআই।

advertisement

আরও পড়ুন: হুহু করে কমে সুগার! নিমেষেই ঝরে মেদ, ঝিঙের এই সব উপকারিতার কথা জানতেন?

এদিন এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা৷ সিবিআইয়ের কথায়, হাইকোর্টের নির্দেশ এবং নজরদারিতে সিবিআই ও ইডি তদন্ত করছে। সেখানে সিবিআই বিশেষ আদালতের বিচারক যুগ্ম তদন্তের রিপোর্ট তলব করলেন কেন? প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

সব শুনে বিচারপতি সিনহা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনবেন তিনি৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata High Court: কুন্তল-কাণ্ডে কলকাতা পুলিশের সঙ্গে যৌথ রিপোর্ট তলব! ‘ক্ষুব্ধ’ সিবিআই গেল হাইকোর্টে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল