প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের পথে কিন্তু এখনও কোথাও নিয়োগপত্রের দাবীতে চলছে বিক্ষোভ তো কোথাও প্রশিক্ষিতের বদলে অপ্রশিক্ষিতের ডাক পাওয়া নিয়ে অভিযোগ ৷ কিন্তু এই বিষয়ে কি বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ?
পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘অহেতুক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ৷’ শুধু তাই নয় তিনি বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সমস্ত নিয়ম মেনেই চলছে ৷ অনেকে সেই সঠিক নথি জমা না দিতে পারায় পর্ষদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন ৷
advertisement
মানিক ভট্টাচার্যের বক্তব্য, ‘প্যানেলে নাম থাকলেই নিয়োগ হবে না ৷ প্যারা টিচারের শংসাপত্রও দিতে হবে ৷ তবেই শিক্ষক পদে নিয়োগ হবে ৷ সংসদ আগেই এব্যাপারে জানায় ৷ সেই শর্তেই ফর্মফিলাপ করেন প্রার্থীরা ৷ অনেকেই শংসাপত্র দিতে পারছেন না ৷ তাঁদেরই একটা বড় অংশ বিক্ষোভে সামিল ৷’
Location :
First Published :
Feb 17, 2017 2:04 PM IST
