TRENDING:

জাকারিয়া স্ট্রিটে ব্যবসায়ী খুনের ঘটনায় মিলল লুঠ হওয়া বহুমূল্য রত্ন

Last Updated:

জাকারিয়া স্ট্রিটে ব্যবসায়ী খুনে ধৃত, মহঃ অসর ফিরদৌসিকে জেরা করে উদ্ধার বহুমূল্য রত্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জাকারিয়া স্ট্রিটে ব্যবসায়ী খুনে ধৃত, মহঃ অসর ফিরদৌসিকে জেরা করে উদ্ধার বহুমূল্য রত্ন। ৬টি রত্ন ছাড়াও উদ্ধার হয়েছে ৯২ হাজার টাকা। ফিরদৌসি একবালপুরে শ্বশুর বাড়িতে রত্ন ও টাকা লুকিয়ে রেখেছিল বলে জানায় পুলিশ।
advertisement

বৃহস্পতিবার একবালপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গতকাল ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, ফিরদৌসিকে ৬ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

সোমবার রাতে জাকারিয়া স্ট্রিটে নিজের দোকানে খুন হন মহম্মদ সেলিম। লুঠ হয় বহুমূল্য রত্ন ও গয়না। দোকানের ক্যাশমেমোয় এক গ্রাহকের নাম পায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মহম্মদ অসর ফিরদৌসি নামে আরেক রত্ন ব্যবসায়ীর নাম জানতে পারেন তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
জাকারিয়া স্ট্রিটে ব্যবসায়ী খুনের ঘটনায় মিলল লুঠ হওয়া বহুমূল্য রত্ন