এরপরেই তিনি বলেন, “গত দেড়-দু’মাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল । অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় । যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম । কন্টাক্ট লুস হয়ে যায় । জানতে পারি আরও কিছু কন্টাক্ট বাড়ছে । পার্টির তরফে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেব।”
এইদিন সাংবাদিক বৈঠকে আসন সমঝোতা নিয়ে তিনি আরও বলেন, “আগামী ২৭ তারিখ পলিটব্যুরোর বৈঠক আছে সেখানে বাকি সিদ্ধান্ত হবে ।আমাদের লক্ষ্য সিপিআইএম কে মজবুত করা । সিপিআইএমকে নিয়ে বামফ্রন্টকে শক্ত করা। বাংলাকে বাঁচাতে যা যা করার দরকার সেটা করবে সিপিআইএম । বাংলাকে বাঁচাতে বামপন্থার পুনরুত্থান দরকার ।আমাদের খেটে খাওয়া মানুষ শ্রেণী সংগঠনকে এক করার লড়াই করেছি । গোটা দেশে শিল্প ধর্মঘট চলছে। লক্ষ লক্ষ মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে ।”
advertisement
কোন কোন আসনে সিপিআইএম লড়বে তা নিয়ে বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
