TRENDING:

Yuba Sathi Online Application: অনলাইনে যুবসাথীর আবেদন করার আগে কী কী গুছিয়ে রাখবেন? শেষ ধাপে ভুলবেন না একটি কাজ

Last Updated:
যুবসাথী প্রকল্পে প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেবে রাজ্য সরকার৷ আগামী এপ্রিল মাস থেকে এই সুবিধে পাওয়া যাবে৷ আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ৷
advertisement
1/8
অনলাইনে যুবসাথীর আবেদন করার আগে কী কী গুছিয়ে রাখবেন? শেষ ধাপে ভুলবেন না একটি কাজ
অনলাইনেও যুবসাথী প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, সন্ধে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত অনলাইনে যুবসাথীর আবেদন করা যাবে৷
advertisement
2/8
 https://apas.wb.gov.in/ -পোর্টালে গিয়ে যুবসাথীর আবেদন করা যাবে৷ অনলাইনে যুবসাথীর আবেদন করতে বসার আগে কিন্তু যথাযথ প্রস্তুতি নিয়ে বসাই ভাল৷ কারণ আবেদনকারীর বেশ কিছু নথি পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে৷
advertisement
3/8
যে যে নথিগুলি পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে সেগুলি হল, আবেনদকারীর মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট অথবা সার্টিফিকেট৷ এ ছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতা, এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট থাকলে তার কপিও পিডিএফ ফর্ম্যাটে জমা দিতে হবে৷
advertisement
4/8
উপরোক্ত সবকটি নথিই পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে হবে৷ মাথায় রাখবে হবে, এই নথিগুলির প্রত্যেকটিরই ফাইল সাইজ হতে হবে 300 KB-র মধ্যে৷
advertisement
5/8
এ ছাড়াও আবেদনকারীর সাম্প্রতিক সময়ের একটি পাসপোর্ট সাইজ ছবি (JPEG or PNG) এবং আবেদনকারীর সই (JPEG or PNG) ফর্ম্যাটে আপলোড করতে হব৷ ছবি এবং সই-এর ফাইল সাইজ হতে হবে ৫০ কেবি-র মধ্যে৷
advertisement
6/8
এর পাশাপাশি মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ব্যাঙ্কের নাম, শাখা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোডের মতো তথ্যগুলি দিতে হবে৷ স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও ভাতার টাকা আবেদনকারী পান কি না, তা হ্যাঁ অথবা না-এর মাধ্যমে জানাতে হবে৷
advertisement
7/8
এর পরের ধাপে একে একে পিডিএফ ফর্ম্যাটে সব নথি আপলোড করতে হবে৷ এর পর সেলফ ডিক্ল্যারেশনে টিক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে ফর্ম জমা দিতে হবে৷
advertisement
8/8
তবে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে ফর্ম জমা দেওয়ার পরেও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আবেদনকারীকে৷ অনলাইনে যে ফর্মটি আবেদনকারী জমা দিচ্ছেন, সেটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে আবেদনকারীকে৷ কারণ ভবিষ্যতে এই ফর্মটি কাজে লাগতে পারে৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Yuba Sathi Online Application: অনলাইনে যুবসাথীর আবেদন করার আগে কী কী গুছিয়ে রাখবেন? শেষ ধাপে ভুলবেন না একটি কাজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল