TRENDING:

Jadavpur University Student Death Update: নিছক দুর্ঘটনা নাকি যাদবপুরের ছাত্রী মৃত্যুতে অন্য রহস্য! সেই ঝিলপাড়ে কোন সূত্রের খোঁজে পুলিশ?

Last Updated:

গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের জলাশয় থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কীভাবে জলাশয়ে পড়ে গেল যাদবপুরের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী? নিছক দুর্ঘটনা নাকি কোনওভাবে ধাক্কা মেরে তাঁকে জলে ফেলা হয়েছিল? ঘটনাস্থলে গিয়ে এ দিন সেই প্রশ্নেরই উত্তর খুঁজলেন যাদবপুর থানার তদন্তকারী অফিসাররা৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘটনাস্থলে পুলিশের আধিকারিকরা৷
advertisement

গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের জলাশয় থেকে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রীর এই রহস্যমৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অবশ্য ওই ছাত্রীর জলে ডুবেই মৃত্যু হয়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ ছাত্রীর পাকস্থলীতে মদের গন্ধও পাওয়া গিয়েছে বলে খবর৷ তবে ছাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা জানতে তাঁর ভিসেরার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

যদিও ছাত্রীর মৃত্যুর পিছনে কোনও রহস্য আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ৷ গতকালও ঘটনাস্থল পরীক্ষা করেন লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের অফিসাররা৷ এ দিন সেখানে গিয়ে ঘটনাস্থলে অন্য কারও আঙুলের ছাপ আছে কি না তা খতিয়ে দেখেন যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকরা৷ জলাশয়ের পাশে থাকা গাছের গায়ে, রেলিংয়ে কোনও ছাপ আছে কি না, তাঁও খুঁটিয়ে পরীক্ষা করা হয়৷ প্রায় ২৫ মিনিট ঘটনাস্থলে ছিলেন তদন্তকারীরা৷ বৃহস্পতিবার রাতে ছাত্রীর মৃত্যুর আগে ঘটনাক্রম কী হতে পারে, তাও আন্দাজ করার চেষ্টা করেন তদন্তকারীরা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jadavpur University Student Death Update: নিছক দুর্ঘটনা নাকি যাদবপুরের ছাত্রী মৃত্যুতে অন্য রহস্য! সেই ঝিলপাড়ে কোন সূত্রের খোঁজে পুলিশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল