TRENDING:

দুর্ঘটনাকে কেন্দ্র করে বচসা, বারুইপুরে আক্রান্ত পুলিশ

Last Updated:

বারুইপুরে আক্রান্ত পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন ওই পুলিশকর্মী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: বারুইপুরে আক্রান্ত পুলিশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে বচসা থামাতে গিয়ে আক্রান্ত হন ওই পুলিশকর্মী।
advertisement

সোমবার রাতে বারুইপুরের পদ্মপুকুরে এক বাইক চালক একটি ভ্যানে ধাক্কা মারেন। এরপরই ভ্যান চালকের সঙ্গে বচসা শুরু হয়। তা দেখে বিষয়টি মেটাতে যান কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল স্বপন হালদার।

সেইসময় বাইক চালক রাজেশ শেখের সঙ্গে পুলিশকর্মীর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। অভিযোগ, ট্রাফিক কনস্টেবল ওই বাইক চালক ও তাঁর স্ত্রীকে মারধর করেন।

advertisement

এরপরই রাজেশ পাড়ার কয়েকজনকে ফোন করে ডেকে এনে, ওই পুলিশকর্মীকে মারধর করেন বলে পাল্টা অভিযোগ উঠেছে। আহত অবস্থায় স্বপন হালদারকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

বাইক চালকের স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসাধীন। বারুইপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্ঘটনাকে কেন্দ্র করে বচসা, বারুইপুরে আক্রান্ত পুলিশ