অনেকটাই ভাল আছেন কবি শঙ্খ ঘোষ। মঙ্গলবারের পর থেকে তাঁর শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। আরও দু’তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। শ্বাসকষ্ট ও সংক্রমণের সমস্যা নিয়ে, মঙ্গলবার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর সাতাশির শঙ্খ ঘোষ। মূলত বার্ধক্যজনিত রোগে ভুলছেন পদ্ম ভূষণ, সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত কবি। বুধবার শঙ্খ ঘোষকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। কথা বলেন কবির পরিবারের সদস্যদের সঙ্গেও। হাসপাতাল সূত্রে খবর, কেবিনে খুব বেশি ভিড় চাইছেন না কবি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন।
advertisement
Location :
First Published :
Jan 23, 2020 7:57 PM IST
