TRENDING:

PM Modi: 'সবথেকে বেশি প্রতারিত আদিবাসীরা, জবাব দেবে মানুষ!' রাষ্ট্রপতি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির

Last Updated:

PM Modi: ফের রাষ্ট্রপতিকে অবমাননার প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ব্রিগ্রেডের ময়দান থেকে এদিন প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘তৃণমূল কোটি কোটি আদিবাসীকে অপমান করেছে৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার ব্রিগ্রেড ময়দানে বক্তৃতা দিতে গিয়ে ফের রাষ্ট্রপতিকে অবমাননার প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেস সরকারকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘তৃণমূল কোটি কোটি আদিবাসীকে অপমান করেছে৷’
'সবথেকে বেশি প্রতারিত আদিবাসীরা, জবাব দেবে মানুষ!' রাষ্ট্রপতি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির
'সবথেকে বেশি প্রতারিত আদিবাসীরা, জবাব দেবে মানুষ!' রাষ্ট্রপতি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির
advertisement

শনিবারের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আদিবাসী একজন নারী এত বড় পদে হচ্ছে, তৃণমূলের সেটা সহ্য হচ্ছে না৷ দ্রোপদী মুর্মু অত্যন্ত সরল মানুষ৷ বাধ্য হয়ে নিজের দুঃখ ব্যক্ত করেছেন দেশের রাষ্ট্রপতি৷ তৃণমূল কোটি কোটি আদিবাসীকে অপমান করেছে৷ দেশের সর্বোচ্চ চেয়ারের গরিমাকে অপমান করেছে৷ বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছে৷ দেশের সংবিধানকে অপমান করেছে৷ এর জবাব বাংলার মানুষ তৃণমূলকে দেবে৷’’

advertisement

আরও পড়ুন: ‘ব্রিগেড ময়দান থেকে বাংলার ক্রান্তির শব্দ শোনা যাচ্ছে’, লক্ষ ভিড়ে শুরুতেই বাঙালি অস্মিতায় শান মোদির

তিনি বলেন, ‘‘বাংলায় সবচেয়ে বেশি প্রতারিত আদিবাসী সমাজ। কিছুদিন আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সমাজের মেয়ে বাংলায় এসেছিলেন। উনার আদিবাসী সমাজের অনুষ্ঠানে যোগদান এর কথা ছিল। কিন্তু অহংকারে ভরা এই নির্মম সরকার ওনার প্রোগ্রামের জমি দেয়নি অপমান করেছে । আদিবাসী সমাজের মেয়েদের অপমান করেছে এই সরকার। দুঃখী মনে দ্রৌপদী মুর্মু ফিরেছেন। তৃণমূল কংগ্রেসের মনে রাখতে হবে ওনারা কেবল দ্রৌপদী মুর্মুকে অপমান করেনি কোটি কোটি আদিবাসী সমাজের মানুষদের মেয়েদের অপমান করেছে সংবিধানকে অপমানিত করেছে দেশের সর্বোচ্চ পদকে অপমানিত করেছে। এর জবাব বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেস সরকার কে দেবে৷’’

advertisement

আরও পড়ুন: রোজ পরছেন, বলুন তো জুতোর পেছনে কেন থাকে এই ছোট্ট ‘ফিতে’? ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ

সেরা ভিডিও

আরও দেখুন
বছরের বেশিরভাগ সময় ফাঁকা, হঠাৎই ভিড়! নববর্ষেই জমে ওঠে এই ব্যবসা—কিসের এত চাহিদা?
আরও দেখুন

প্রসঙ্গত, শিলিগুড়িতে আদিবাসীদের একটি সম্মেলনে এসে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অনুষ্ঠান আয়োজনে অসহযোগিতার অভিযোগে সরব হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ রীতি মেনে মুখ্যমন্ত্রী অথবা রাজ্যের কোনও মন্ত্রী কেন তাঁকে স্বাগত জানাতে যাননি সেই প্রশ্নও তোলেন রাষ্ট্রপতি৷ আদিবাসীদের উন্নয়নেও বাধা সৃষ্টির অভিযোগে সরব হন তিনি৷ মুখ্যমন্ত্রীর নাম করেই রাষ্ট্রপতি বলেন, ‘মমতাদিদি আমারও ছোট বোন৷ জানি না, হয়তো আমার উপরে কোনও কারণে রাগ করেছেন৷’ যদিও রাষ্ট্রপতির এই অভিযোগ উড়িয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi: 'সবথেকে বেশি প্রতারিত আদিবাসীরা, জবাব দেবে মানুষ!' রাষ্ট্রপতি কাণ্ডে তৃণমূলকে নিশানা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল