মাংস আনতে গিয়ে ফেরা হল না মাধব দাস ও চ্ন্দ্রনাথ ঘোষের। বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। ভাইফোঁটার জন্য সকাল সকাল মাংস কিনতে বেরিয়েছিলেন তাঁরা। কাঁটাতলা থেকে মাংস কিনে ফিরছিলেন তাঁরা। বানতলা মোড়ে উল্টো দিক থেকে আসছিল একটি পিক আপ ভ্যান। হঠাৎই তার পিছনের ডান দিকের চাকা ফেটে যায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে পাশের একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পিক আপ ভ্যানে থাকা কয়েকজন ছিটকে পড়েন।
advertisement
গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ন্যাশনাল মেডিক্যালে ভরতি করা হয়। সেখানে মাধব দাস ও চ্ন্দ্রনাথ ঘোষকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও দু’জনের মৃত্যু হয় সেখানে।
এদিকে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে মানবিক সাহায্য রাজ্যের। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা সাহায্যের আশ্বাস রাজ্য সরকারের।
advertisement
Location :
First Published :
Oct 29, 2019 5:50 PM IST
