TRENDING:

অ‍্যাপ ক‍্যাবের পাশাপাশি হলুদ ট‍্যাক্সির ধর্মঘট, ভোগান্তি আরও বাড়ার আশঙ্কায় শহরবাসী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অ‍্যাপ ক‍্যাব ধর্মঘটের দ্বিতীয় দিনে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা। পয়লা ও দোসরা জুলাই ভাড়াবৃদ্ধির দাবিতে টানা ৪৮ ঘণ্টা কলকাতায় অ‍্যাপ ক‍্যাবের ধর্মঘটের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক‍্যাব অপারেটরস গিল্ড।
advertisement

সোমবারের মতই মঙ্গলবার সকাল থেকে রাস্তায় অ্যাপ ক্যাবের অভাব। চরম ভোগান্তিতে পর্যটক থেকে নিত‍্যযাত্রীরা। সমস্যা বাড়িয়েছে এআইটিইউসি-র ডাকা ট্যাক্সি ধর্মঘট। দু-দিন ধরে রাস্তায় উধাও অ্যাপ ক্যাব। তার মধ্যেই হলুদ ট‍্যাক্সিরও ধর্মঘটে ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কায় শহরবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

লভ্যাংশের টাকা না পাওয়ার অভিযোগ ৷ টাকা দিচ্ছে না অ্যাপ ক্যাব সংস্থাগুলি ৷ অভিযোগ অ্যাপ ক্যাব চালকদের একাংশের ৷ পাশাপাশি বেড়েছে পুলিশি হয়রানি, অভিযোগ চালকদের ৷ প্রতিবাদে ধর্মঘটে অ্যাপ ক্যাব চালকরা ৷ হাওড়া, শিয়ালদহে দুর্ভোগে যাত্রীরা ৷ কলকাতার বিভিন্ন প্রান্তে দুর্ভোগের এক ছবি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অ‍্যাপ ক‍্যাবের পাশাপাশি হলুদ ট‍্যাক্সির ধর্মঘট, ভোগান্তি আরও বাড়ার আশঙ্কায় শহরবাসী