TRENDING:

Partha Chatterjee: প্রিজন ভ্যানে উঠতে নারাজ পার্থ, আনা হল কোল্ড ড্রিংকসের ক্রেট! আদালত চত্বরে নাটক

Last Updated:

এ দিন ইডি-র আর্জি মেনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, দু' জনেরই ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন্ত্রিত্ব গিয়েছে, পাশে নেই দলও৷ মাত্র দু' সপ্তাহের মধ্যে বদলে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জীবন৷ গ্রেফতারির পর থেকে এতদিন তাঁকে নিয়ে মেডিক্যাল পরীক্ষা বা আদালতে পেশ করার জন্য সাধারণ গাড়িই ব্যবহার করতে হচ্ছিল৷ কিন্তু বুধবার ব্যাঙ্কশাল আদালত জেলা হেফাজতের নির্দেশ দেওয়ার পর শেষ পর্যন্ত প্রিজন ভ্যানেই উঠতে হল রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে৷ আর তা নিয়েও একপ্রস্ত নাটকের সাক্ষী থাকল ব্যাঙ্কশাল আদালত৷
এই প্রিজন ভ্যানেই উঠতে নারাজ ছিলেন পার্থ৷
এই প্রিজন ভ্যানেই উঠতে নারাজ ছিলেন পার্থ৷
advertisement

এ দিন ইডি-র আর্জি মেনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, দু' জনেরই ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ আদালতের নির্দেশের কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় অর্পিতাকে৷ এর পরই পার্থকে প্রেসিডেন্স জেলে নিয়ে যেতে বড় একটি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়৷ নাটক শুরু হয় এর পরেই৷

আরও পড়ুন: 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, দেখুন জেলে কেমন লাগে!' বিস্ফোরক কুণাল

advertisement

প্রিজন ভ্যান চলে আসার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও আদালত থেকে বেরোননি পার্থ চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, উঁচু প্রিজন ভ্যানে উঠতে কষ্ট হবে, এই যুক্তি দিয়েই তাতে উঠতে রাজি হননি প্রাক্তন মন্ত্রী৷ বরং আইনজীবী এবং উপস্থিত পুলিশকর্মীদের ছোট গাড়ি নিয়ে আসার কথা বলেন তিনি৷ সেই মতো খবর যায় লালবাজারের কন্ট্রোল রুমে৷ এই নিয়ে শুরু হয় টানাপোড়েন৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য লালবাজারের তরফে আদালত চত্বরে উপস্থিত পুলিশ আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়, ছোট গাড়ির ব্যবস্থা করা সম্ভব নয়৷ প্রিজন ভ্যানেই উঠতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে৷

advertisement

আরও পড়ুন: প্রতিদিন বাছাই করা ফল, খাদ্যরসিক পার্থর মাস প্রতি ফল-খরচ নাকি লক্ষ লক্ষ টাকা! এখন সিঁদুরে মেঘ দেখছেন বিক্রেতা...

আদালত চত্বরে হাজির অনেকেই অবশ্য বলছেন, শারীরিক সমস্যার সঙ্গে প্রিজন ভ্যানে উঠতে কুণ্ঠা বোধ করছিলেন প্রাক্তন মন্ত্রী৷ পার্থর যাতে প্রিজন ভ্যানে উঠতে সুবিধা হয়, তার জন্য গাড়িটির সিঁড়ির কাছে একটি কোল্ড ড্রিংকসের বোতল রাখার ক্রেট নিয়ে এসে রাখেন পুলিশকর্মীরা৷ যাতে সেটিকে বাড়তি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারেন পার্থ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

এর পরে অবশ্য আর কিছু করার ছিল না প্রাক্তন মন্ত্রীর৷ প্রিজন ভ্যান নিয়ে আসার প্রায় আধ ঘণ্টা পর পুলিশকর্মীদের সাহায্যে আদালতের ভিতর থেকে বেরিয়ে আসেন পার্থ চট্টোপাধ্যায়৷ ধরে ধরে তাঁকে প্রিজন ভ্যানে তুলে দেন পুলিশকর্মীরা৷ প্রিজন ভ্যানে উঠেই ভিতরে ঢুকে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ ব্যাঙ্কশাল আদালত থেকে কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্সি জেলে পৌঁছয় প্রিজন ভ্যান৷ আপাতত ১৪ দিন সেখানেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: প্রিজন ভ্যানে উঠতে নারাজ পার্থ, আনা হল কোল্ড ড্রিংকসের ক্রেট! আদালত চত্বরে নাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল