প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে CBI রিপোর্ট তলব করেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। নিম্ন আদালতে কবে থেকে বিচারপ্রক্রিয়া শুরু হবে? কবে শেষ হবে? হলফনামা দিয়ে তা জানান, CBI-কে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: ৩০ ফেব্রুয়ারি! হ্যাঁ, এই দিনটিও এসেছে পৃথিবীতে! কবে জানেন তো? শুনলে যেন আকাশ থেকে পড়বেন
advertisement
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যেও বিচারপতি বলেন, ”সিবিআই অভিযোগ আনছে, আপনি তো মন্ত্রী ছিলেন, সরাসরি নিয়োগ আপনি করতেন বলে অভিযোগ আনা হচ্ছে? নাকি প্রভাব খাটিয়ে নিয়োগ করা হত? সম্পূর্ণ অভিযোগ খতিয়ে দেখে জানান।” পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির। ২৩ শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 29, 2024 4:54 PM IST
