TRENDING:

Partha Chatterjee: পার্থর প্রত্যাবর্তন! লাইব্রেরি কমিটি-সহ বিধানসভায় একাধিক দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী

Last Updated:

Partha Chatterjee: বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বিধানসভায় লাইব্রেরি কমিটির সদস্য করা হল৷ এছাড়া আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলার স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিধানসভায় নতুন দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বিধানসভায় লাইব্রেরি কমিটির সদস্য করা হল৷ এছাড়া আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলার স্ট্যান্ডিং কমিটিতেও তাঁর নাম নথিভুক্ত করা হয়েছে৷ সূত্রের খবর, বিধানসভায় সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাড়ে তিন বছর পর জেলমুক্তি, আজই বাড়ি ফিরছেন পার্থ! পাড়ায়, হাসপাতালে অনুগামীদের ভিড়  File Image
সাড়ে তিন বছর পর জেলমুক্তি, আজই বাড়ি ফিরছেন পার্থ! পাড়ায়, হাসপাতালে অনুগামীদের ভিড় File Image
advertisement

প্রসঙ্গত পার্থ বর্তমানে কোনও মন্ত্রী নন৷ বিধানসভার নিয়ম অনুযায়ী, কোনও মন্ত্রী সাধারণত হাউসের স্থায়ী বা স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। মন্ত্রিত্বে থাকাকালীন তাই পার্থ কোনও কমিটির সদস্য ছিলেন না। জেল মুক্তি হবার পরে বিধায়ক হিসাবে অধিবেশনে যোগ দিতে হবে পার্থ চ্যাটার্জিকে।

আরও পড়ুন: সূর্য-মঙ্গলের মহামিলন! মঙ্গলাদিত্য রাজযোগে ৫ রাশির জীবনে আসছে সোনালী সময়, কেরিয়ার, টাকা…দরজায় কড়া নাড়বে সৌভাগ্য

advertisement

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল৷ ’২২ সালের জুলাই মাসে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে তিনি জেলেই ছিলেন৷ ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চলে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটেও, যেখানে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ অর্থ। গত বছর অর্থাৎ ২০২৫ সালের মাসে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন৷

advertisement

আরও পড়ুন: ৫০ থেকে একধাক্কায় ট্যারিফ কমে ১৮%! নয়া চুক্তিতে চিন, পাকিস্তান, বাংলাদেশের অনেক এগিয়ে গেল ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

জেল থেকে ফিরেই নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের বাসিন্দাদের উদ্দেশে খোলা চিঠি লিখেন পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে গ্রেফতার হতে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee: পার্থর প্রত্যাবর্তন! লাইব্রেরি কমিটি-সহ বিধানসভায় একাধিক দায়িত্ব পেলেন প্রাক্তন মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল