আপাতত এই মামলা থেকে মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়-সহ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্হা, সুবীরেশ ভট্টাচার্য এবং অশোককুমার সাহা। এই মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, ‘‘যোগ্যদের বঞ্চনা করে অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে সমাজের শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করা হয়েছে। রাজ্য অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় সম্মতি দেওয়ায় নীরব থাকা অবাক করে।’’
advertisement
প্রসঙ্গত, ২০২২-এর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। বেশ কিছুদিন এই মামলাতে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলাতে জামিনের আবেদন খারিজ হল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2024 2:57 PM IST
