TRENDING:

Kolkata News: চার দিন বন্ধ থাকবে শহরের এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, জানালো কলকাতা পুলিশ

Last Updated:

২০০৫ সালে উদ্বোধন হয়েছিল পার্ক স্ট্রিট ফ্লাইওভারের৷ এই উড়ালপুলটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এইচআরবিসি (Park Street Flyover)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী শুক্রবার রাত থেকে বন্ধ করা হচ্ছে পার্ক স্ট্রিট উড়ালপুল (Park Street Flyover)৷ এ দিন কলকাতা পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷ পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ৩ ডিসেম্বর, শুক্রবার রাত দশটা থেকে ৬ ডিসেম্বর, সোমবার ভোর ৬টা পর্যন্ত চার দিন উড়ালপুল বন্ধ থাকবে৷
শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুুল৷
শুক্রবার রাত থেকে বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুুল৷
advertisement

২০০৫ সালে উদ্বোধন হয়েছিল পার্ক স্ট্রিট ফ্লাইওভারের৷ এই উড়ালপুলটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে এইচআরবিসি৷ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, উড়ালপুলের ভার বহন ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্যই যান চলাচল বন্ধ রাখা হবে৷ পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকলে তার বদলে উত্তর এবং দক্ষিণমুখী সব ধরনের যানবাহনকেই জওহরলাল নেহেরু রোড ব্যবহার করতে হবে৷

advertisement

আরও পড়ুন: ডিসেম্বর থেকেই চালু হচ্ছে মোবাইল অ্যাপে মেট্রো টিকিট! কীভাবে মিলবে কিউআর কোড টিকিট? জানুন...

সামনেই বড়দিন এবং বর্ষবরণ৷ বছরের এই সময় পার্ক স্ট্রিট, নিউ মার্কেট অঞ্চলে মানুষের ভিড় অনেকটাই বাড়ে৷ স্বাভাবিক ভাবেই পার্ক স্ট্রিট উড়ালপুলের উপরেও গাড়ির চাপ বাড়ে৷ ফলে তার আগেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে নিতে চাইছে এইচআরবিসি৷ পার্ক স্ট্রিট মোড়কে এড়িয়ে জওহরলাল নেহেরু রোড বরাবর যাতায়াতের জন্য পার্ক স্ট্রিট উড়ালপুলের গুরুত্ব অপরিসীম৷ সপ্তাহান্তে যেহেতু গাড়ির চাপ কম থাকে, তাই সেই সময়টাকেই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ঘুরিয়ে ফিরিয়ে শহরের সব উড়ালপুলেরই স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ এবার পালা পার্ক স্ট্রিট ফ্লাইওভারের৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: চার দিন বন্ধ থাকবে শহরের এই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার, জানালো কলকাতা পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল