TRENDING:

Paresh Pal at CBI Office: ফের সিবিআই দফতরে বিধায়ক পরেশ পাল, বিজেপি কর্মীকে হত্যা মামলায় দ্বিতীয় বার হাজিরা

Last Updated:

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার মামলায় ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ এ দিন সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছেছেন বেলেঘাটার বিধায়ক৷ এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই-এর সামনে হাজিরা দিলেন পরেশ৷ এর আগে গত ১৮ মে সিবিআই পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করেছিল৷
সিবিআই দফতরে পরেশ পাল৷
সিবিআই দফতরে পরেশ পাল৷
advertisement

২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনই বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ৷ বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার বিভিন্ন মামলার সঙ্গে অভিজিৎ সরকার হত্যাকাণ্ডেরও তদন্ত ভার হাতে নেয় সিবিআই৷

আরও পড়ুন: ৬ প্রশ্ন ভুল, প্রাথমিকে দিতে হবে ২৩ দিনে ২৩ চাকরি! নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

advertisement

বেলেঘাটার নিহত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, পরেশ পালের উস্কানিমূলক বক্তব্যের জন্যই অভিজিৎ সরকারকে খুন হতে হয়৷ পরেশ পালই পিটিয়ে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ নিহত অভিজিৎ সরকারের পরিবারের৷

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথি-এগরা, নন্দীগ্রাম-কেন্দোমারি, নন্দকুমার-বলাইপণ্ডা রেললাইন নিয়ে জারি নয়া বিজ্ঞপ্তি
আরও দেখুন

সূত্রের খবর, যাদেরকে অভিজিৎ সরকারকে পিটিয়ে মারতে দেখা গিয়েছিল, তাদেরকে তিনি চেনেন কি না, তৃণমূল বিধায়ককে সেই প্রশ্ন করতে পারেন সিবিআই গোয়েন্দারা৷ পাশাপাশি, অভিযুক্তদের সঙ্গে তাঁর ফোনে কোনও কথা হয়েছিল কি না, তাও জানতে চাইবেন তদন্তকারীরা৷ যদিও এই ঘটনায় কোনওভাবেই তিনি যুক্ত নন বলে এর আগেও দাবি করেছেন বেলেঘাটার বিধায়ক৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Pal at CBI Office: ফের সিবিআই দফতরে বিধায়ক পরেশ পাল, বিজেপি কর্মীকে হত্যা মামলায় দ্বিতীয় বার হাজিরা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল