TRENDING:

'বিরোধীদের লজ্জার হার', পঞ্চায়েতে রাজ্যের সুপ্রিম জয় প্রসঙ্গে মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর

Last Updated:

অনেক লম্বা চওড়া ভাষণ দিয়েছিলেন অমিত শাহ, তার পরিপ্রেক্ষিতে আজ যা ঘটেছে তার জন্য বিরোধীদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিৎ, মন্তব্য করেছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়লাভ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল বিরোধীরা । আর সেই মামলাতেই যাবতীয় দাবিকে ধুলিস্যাত করে দিয়ে শীর্ষ আদালতে জয়ী হয়েছে মমতা সরকার । এবার সেই প্রসঙ্গেই গেরুয়া শিবিরকে বিঁধলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ।
advertisement

সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট হয়ে গেল যে শুরু থেকে বিরোধীদের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। শহরে কয়েকদিন আগেই এসেছিলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ, তাকেও কটাক্ষ করতে ছাড়েননি সুব্রতবাবু । অনেক লম্বা চওড়া ভাষণ দিয়েছিলেন অমিত শাহ, তার পরিপ্রেক্ষিতে আজ যা ঘটেছে তার জন্য বিরোধীদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিৎ, মন্তব্য করেছেন তিনি । ব্রিগেডে ক্ষমা চাওয়া উচিত বিজেপির ।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েতে রাজ্যের সুপ্রিম জয়ে বিরোধীদের ব্যাখ্যা

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

আজকের রায় থেকে শিক্ষা নেওয়া উচিৎ বিজেপির, তাঁদের আচরণ শিশুদের মত, প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রীর । এই ঘটনা থেকে বিরোধীপক্ষের বোঝা উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের জনপ্রিয়তা ঠিক কতখানি, জানিয়েছেন তিনি ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিরোধীদের লজ্জার হার', পঞ্চায়েতে রাজ্যের সুপ্রিম জয় প্রসঙ্গে মন্তব্য পঞ্চায়েতমন্ত্রীর