TRENDING:

Pakistani Bride in Kolkata: প্রেমের টানে হবু বধূ করাচি থেকে কলকাতায়, পার্ক সার্কাসের খান পরিবারে উৎসবের সাজো সাজো রব

Last Updated:

Pakistani Bride in Kolkata: গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : পার্ক সার্কাসের খান পরিবারে এখন সাজো সাজো রব। সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমের টানে চলে এসেছেন হবু পুত্রবধূ। তাঁকে নিয়ে শুরু হয়ে গিয়েছে উ‍ৎসবের আবহ৷ মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন পাকিস্তানি তরুণী জাওয়ারিয়া খানম৷ হবু জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছিলেন শামীর৷ জাওয়ারিয়াকে ভারতে স্বাগত জানানো হয় ঢোলবাদ্যের সঙ্গে৷
গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব
গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব
advertisement

গত পাঁচ বছর ধরে চলছে শামীর-জাওয়ারিয়া প্রেমপর্ব৷ শামীরের পরিবারের অনেকেই পাকিস্তানে আছেন৷ মায়ের ফোনে তিনি প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন৷ তখনই ঠিক করেন বিয়ে করলে এই তরুণীকেই করবেন৷ জার্মানিতে দীর্ঘ দিন পড়াশোনা করেছেন শামীর৷ বছর দুয়েক আগে দুবাইয়ে তিনি দেখা করেন জাওয়ারিয়ার সঙ্গে৷ সেটাই তাঁদের প্রথম সাক্ষাৎ৷ এ ছাড়া পাঁচ বছরের প্রেমপর্বে মুখোমুখি দেখা আর হয়নি৷ যোগাযোগের মাধ্যম বলতে ছিল ফোনে কথা, ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়া৷

advertisement

প্রেয়সী তথা ভাবী জীবনসঙ্গিনীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত পেশায় ব্যবসায়ী শামীর৷ কোভিড পরিস্থিতি, আইনি জটিলতা কাটিয়ে মনের মানুষের সামনে দাঁড়াতে পেরে আপ্লুত পাকিস্তানের করাচিতে বড় হওয়া জাওয়ারিয়া-ও৷ মঙ্গলবার দুপুরেই অমৃতসর থেকে কলকাতায় আসেন যুগলে৷ রাতে হবু বধূকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করেন পরিবারের সকলে৷

আরও পড়ুন : রসুন ৩০০, মটরশুটি ১০০, পেঁয়াজ ৭০! কবে কমবে সবজির দাম? মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস মধ্যবিত্তের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

আপাতত পাকিস্তানি তরুণী জাওয়ারিয়ার সম্বল ৪৫ দিনের ভিসা৷ আগামী জানুয়ারিতে কলকাতাতেই শামীরের সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা৷ হবু দম্পতি তাঁদের বিবাহিত জীবন ভারতেই কাটাতে চান বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pakistani Bride in Kolkata: প্রেমের টানে হবু বধূ করাচি থেকে কলকাতায়, পার্ক সার্কাসের খান পরিবারে উৎসবের সাজো সাজো রব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল