TRENDING:

প্রচারের আলোয় আসতেই সংঘর্ষের অভিযোগ বিরোধীদের, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে সন্ত্রাসের আবহ ৷ কোথাও তরোয়াল ৷ কোথাও লাঠি-ছুড়ির আঘাত চলছেই ৷ রেহাই মিলছে না সাংবাদিকদেরও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে সন্ত্রাসের আবহ ৷ কোথাও তরোয়াল ৷ কোথাও লাঠি-ছুড়ির আঘাত চলছেই ৷ রেহাই মিলছে না সাংবাদিকদেরও ৷ অভিযোগের আঙুল শাসকদলের দিকে উঠলেও সেকথা মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷ সন্ত্রাসের অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ সংহতিপূর্ণ ভোটের পক্ষেই সওয়াল করলেন তিনি ৷
advertisement

পার্থ চট্টোপাধ্যায় তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তিও খাঁড়া করেছেন ৷ তিনি বলেন, বাঁকুড়াতে তৃণমূলের কর্মী গতকাল গুরুতর আহত হয়েছেন ৷ যদি বিরোধী দলের কথা মতো শাসকদলই দায়ী হয় সংঘর্ষের জন্য তাহলে কেন তৃণমূল কর্মীরা আহত হচ্ছেন ? এই নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি ৷

পাশাপাশি তিনি আরও বলেন, ‘মনোনয়ন জমা নিয়ে মিথ্যাচার করছে বিরোধীরা ৷ ৫১% আসনে মনোনয়ন জমা দিয়েছে তারা ৷ যদি সন্ত্রাসই হত তাহলে এত মনোনয়ন জমা হয় কী করে ?’ এই প্রশ্ন তুলেই পার্থবাবু বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন, সার্বিকভাবে বিরোধীরা বেশি মনোনয়ন দিয়েছে ৷ কিন্তু প্রচারের আলোয় আসার জন্যই এহেন মন্তব্য করছেন তারা, এমনটাই দাবি তৃণমূলের মহাসচিবের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল তৃণমূলের এক প্রতিনিধি দল ৷ দলের অন্যতম সদস্য ছিলেন পার্থবাবু ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রচারের আলোয় আসতেই সংঘর্ষের অভিযোগ বিরোধীদের, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের