TRENDING:

Narkeldanga Fire: নারকেলডাঙায় অগ্নিদগ্ধ হয়ে মৃত প্রৌঢ়, বস্তি জুড়ে হাহাকার, আর্তনাদ... এ কী হয়ে গেল!

Last Updated:

মৃতের নাম হাবিবুল্লা মোল্লা (৫৫)। আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। ঘটনার জেরে রবিবার সকাল থেকেই এলাকায় তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement

শনিবার রাতে নারকেলডাঙয় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বস্তি এলাকার অন্তত ৪০ টি ঝুপড়ি। রাত ১০ টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিস্তীর্ণ ঘিঞ্জি এলাকা। ভোর চারটের সময় দমকলের ১৬ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকেই ৫৫ বছর বয়সী হাবিবুল্লা মোল্লার দেহ মেলে। সূত্রের খবর, রাস্তার ধারে থাকা একটি পিকআপ ভ্যান এবং ট্রাকেও আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে সে দু’টি গাড়ি। স্থানীয়দের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের।

advertisement

আরও পড়ুন : প্রেমের সপ্তাহে বিয়ের আসর থেকেই শ্রীঘরে! ভালবাসার টানে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি যুবক

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

দমলকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন স্থানীয় বাসিন্দারাও। সিভিল ডিফেন্সের টিমও আগুন নেভানোর কাজ হাত লাগান। অগ্নিকাণ্ডের জেরে শীতের রাতে গৃহহীন হন বস্তির বহু বাসিন্দা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narkeldanga Fire: নারকেলডাঙায় অগ্নিদগ্ধ হয়ে মৃত প্রৌঢ়, বস্তি জুড়ে হাহাকার, আর্তনাদ... এ কী হয়ে গেল!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল