TRENDING:

সার্জ চার্জ নিয়ে রাজ্য সরকারকে জবাবদিহি ওলার

Last Updated:

পিক টাইমে ভাড়া বৃদ্ধির করা হয় ৷ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার কিছুক্ষণের মধ্যেই ভাড়া বৃদ্ধির কথা স্বীকার করল ওলা সংস্থা ৷ কিন্তু কেন পিক আওয়ারে ভাড়া বৃদ্ধি করা হয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পিক টাইমে ভাড়া বৃদ্ধির করা হয় ৷ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার কিছুক্ষণের মধ্যেই ভাড়া বৃদ্ধির কথা স্বীকার করল ওলা সংস্থা ৷ কিন্তু কেন পিক আওয়ারে ভাড়া বৃদ্ধি করা হয় ৷ সেই সম্পর্কে কোনও বিস্তারিত ব্যাখা নেই রিপোর্টে !
advertisement

আরও পড়ুন: ওলা-উবরের ভাড়া নিয়ন্ত্রণে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

পিক টাইমে অমিল অ্যাপ ক্যাব ৷ চালকের হাতযশেই হয় এমন কাণ্ড ৷ সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পরিবহণ দফতর ৷ অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে ৷ লং ডিসট্যান্স হোক ৷ কিংবা শর্ট ডিসট্যান্স ৷ গাড়িতে উঠলেই কয়েকশো টাকার ধাক্কা ৷ এবার অ্যাপ ক্যাবের ভাড়া নিয়েই রিপোর্ট তলব করল রাজ্য সরকার ৷ কিন্তু ইতিমধ্যেই ওলা উবরের ভাড়া নিয়ন্ত্রণে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ জনস্বার্থ মামলা দায়েরের পরই এবার নড়েচড়ে বসেছে অ্যাপ ক্যাব সংস্থা ওলা ৷ জনস্বার্থ মামলা দায়ের করার কিছু পরেই পরিবহণ দফতরকে রিপোর্ট দিয়েছে এই সংস্থা ৷

advertisement

সেই রিপোর্ট অনুযায়ী, পিক আওয়ারে ২.৯% ভাড়া বৃদ্ধি করে ওলা ৷ কিন্তু কীসের ভিত্তিতে ভাড়া বৃদ্ধি করা হয় ৷ কীভাবেই বা ঠিক হয় পিক আওয়ার ? সেই বিষয়ে কোনও বিশদ তথ্য নেই সেই রিপোর্টে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে, ওলা রিপোর্ট দিলেও উবর এখনও কোনও রিপোর্ট দেয়নি রাজ্যকে ৷ শুক্রবারই রিপোর্ট পেশ করার শেষ দিন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সার্জ চার্জ নিয়ে রাজ্য সরকারকে জবাবদিহি ওলার