TRENDING:

Truck Strike: ট্রাক ধর্মঘট উঠলেও পাম্পে তেলের অভাব কমছে না, এখনও আশঙ্কায় রাজ্যবাসী

Last Updated:

Truck Strike: খবর মিলেছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ধর্মঘট চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তাতেও তেলের সংকট এখনই মিটছে না রাজ্যজুড়ে৷ অন্তত তেমনই পরিস্থিতি দেখা গেল বুধবার৷ জানা গিয়েছে, ধর্মঘট প্রত্যাহার করার পরেও বিভিন্ন জেলার প্রান্তে দাঁড়িয়ে আছে৷ তার মধ্যে রয়েছে অনেক তেলের ট্যাঙ্কার৷ ফলে পেট্রোল পাম্পগুলি এখনও খালিই রয়েছে৷ ফলে আজও সারাদিন সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ৷
ফাইল ছবি৷
ফাইল ছবি৷
advertisement

খবর মিলেছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাবে ধর্মঘট চলছে৷ তার ফলে তেলের ট্যাঙ্কার বিভিন্ন পাম্পগুলিতে পৌঁছতে পারছে না৷ তার জন্য এখনও পর্যন্ত তেল শূন্য হয়ে পড়েছে বিভিন্ন পাম্প৷ যে জেলাগুলিতে এই সমস্যা রয়েছে, সেগুলি হল মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-এই জেলাগুলিতে৷ তেল সংস্থাগুলির সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করে রেখেছেন বিভিন্ন পাম্পের সংগঠনের মানুষেরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৌর পূর্ণিমার আগেই ‘হাউসফুল’ মায়াপুর! থাকার জায়গা পেতে হাহাকার, এখনই বুক না করলে বিপদ!
আরও দেখুন

পাম্প সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক টুলটুল সেন বলেছেন, ‘আমরা কথা বলছি৷ আশা করছি আজকের মধ্যে সমস্যা মিটবে৷ গত কাল ধর্মঘট প্রত্যাহার করার কথা বলা হলেও এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক করতে পারা যায়নি৷ পাম্প তেলশূন্য হয়েই রয়েছে৷ যতক্ষণ পর্যন্ত না এই সমস্যা মিটছে, ততক্ষণ এই সমস্যা চলবে৷ ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Truck Strike: ট্রাক ধর্মঘট উঠলেও পাম্পে তেলের অভাব কমছে না, এখনও আশঙ্কায় রাজ্যবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল