পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ আজকে সকালে পুরো টাকা দাবি করেন। বাড়ির লোকজনের সন্দেহ হয়। ওদের দাবি, হাসপাতালে বিক্ষোভ শুরু করলে শিশুটিকে তৎক্ষণাৎ মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই শুরু হয় বিক্ষোভ-ভাঙচুর। পরিজনদের হাতে আক্রান্ত হন নার্সিংহোমের চার কর্মী। একজনের অবস্থা গুরুতর বলে দাবি নার্সিংহোমের। তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কড়েয়া থানার পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে ভাঙচুর। ৫ জনকে আটক করেছে পুলিশ।
advertisement
Location :
First Published :
Nov 26, 2019 7:20 PM IST
