কিন্তু সেই ঠিকানায় পৌঁছতেই জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। ছ’মাস আগেই নাকি এই অফিস থেকে পাততাড়ি গুটিয়েছে সুচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
শিশুমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দু’টি তদন্ত কমিটি গড়া হয়েছে। একটি ড্রাগ কন্ট্রোল বিভাগের। আরেকটি এনআরআস কর্তৃপক্ষের। তদন্তকারীদের নজরেও রয়েছে তিন সুতো সরবরাহকারী সংস্থা। সেই সংস্থাগুলির সরবরাহ করা সুতোর বত্রিশটি নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা।
advertisement
বৃহস্পতিবার এনআরএসে মৃত্যু হয় বাদুড়িয়ার দশ দিনের শিশুর। শনিবার মৃত্যু হয় মালদহের গাজোলের আরেক সদ্যোজাতের। দু’টি ক্ষেত্রেই অস্ত্রোপচারে নিম্নমানের সুতো ব্যবহারের অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
Location :
First Published :
Mar 01, 2020 11:58 AM IST
