অফিসে থাকাকালীন সরকারি কর্মীরা কী করছেন সে বিষয়ে নজরদারি রাখতে এবার সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভার কর্মীদের কাজে সব থেকে খামতি নজরে আসায় প্রথমে বিধাননগর পুরসভা থেকেই এই ব্যবস্থা চালু করার কথা উঠেছে। বিধাননগর পুরসভার সমস্ত বরো এবং অন্যান্য সরকারি অফিসে শীঘ্রই সিসিটিভি বসাবে বিধাননগর পুরসভা ।
advertisement
খুনের মামলায় অভিযুক্ত মুকুল রায়, এখনই গ্রেফতার নয় নির্দেশ হাইকোর্টের
সিসিটিভি লাগানোর পর কর্মীদের আসা যাওয়া থেকে কাজকর্ম সবই থাকবে উপরতলার নখদর্পণে। বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থা চালু হওয়ার পরও বহু কর্মী সময়ে অফিসে নির্ধারিত সময়ে আসছেন না। মেশিনকে ফাঁকি দিতে হাজিরা দিয়েই আবার ব্যক্তিগত কাজে বেরিয়ে যাচ্ছেন অনেকে । সরকারি কর্মীদের একাংশের এই প্রবণতা বন্ধ করতে এবং সঠিক সময় সাধারণ মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত।
advertisement
Location :
First Published :
Apr 02, 2018 6:43 PM IST
