২০০০ সালে তৃণমূল নেতা স্বামী বিকাশ বসু প্রকাশ্যে খুন হওয়ার পর রাজনীতির পা রাখেন মঞ্জু বসু। মঞ্জু বসু ২০০১ সালে প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়ান। নোয়পাড়া কেন্দ্রে তৃণমূলের হয়ে জয়ী হন তিনি। ফের জয়ী হন ২০১১ সালের ভোটে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরেও এসেছিলেন মঞ্জু বসু। তবে ২০১৬ সালে রাজনৈতিক মহলে রটে যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুটা হলেও নাকি সুসম্পর্কে ইতি ঘটে মঞ্জুর।
advertisement
রাজনৈতিক মহলের মত, মঞ্জুকে বিজেপিতে আনার পিছনে কাজ করেছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের মস্তিষ্ক ৷ কারণ, অনেকেই মনে করছেন তিনি মুকুল রায়ের ঘনিষ্ঠ ৷ অনেকে ধারণা মুকুল রায়ের হাত ধরেই বিজেপি রাখতে চলেছেন মঞ্জু বসু ৷ তবে এই নিয়ে আপাতত সংবাদ মাধ্যমের কাছে মুখে কুলুপ এঁটেছেন মঞ্জু বসু ৷
advertisement
Location :
First Published :
Jan 07, 2018 6:07 PM IST
