TRENDING:

পশ্চিমবঙ্গে এখনই এনআরসি নয়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা

Last Updated:

পশ্চিমবঙ্গের জন্য সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত রায় দেয়নি ও সেক্ষেত্রে শীর্ষ আদালতের রায় ভবিষ্যদ্বাণী করা নিষ্প্রয়োজন, জানিয়েছেন অরোরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: জল্পনা রয়েছেই কিন্তু পশ্চিমবঙ্গে এখনই এনআরসি হওয়ার সম্ভাবনা নেই, এমনই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
advertisement

দু'দিনের সফরে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা ও উপ নির্বাচন কমিশনার সন্দীপ জৈন। অসমের জন্য সময় নির্ধারিত করে দিলেও পশ্চিমবঙ্গের জন্য সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত রায় দেয়নি ও সেক্ষেত্রে শীর্ষ আদালতের রায় নিয়ে ভবিষ্যদ্বাণী করা নিষ্প্রয়োজন, জানিয়েছেন অরোরা । যদিও কেন্দ্রীয় শাসক দল একাধিকবার বাংলায় এনআরসি নিয়ে হুঁশিয়ারি দিয়েছে।

advertisement

লোকসভা নির্বাচনের পর থেকেই ইভিএমে কারচুপির অভিযোগ তুলে ব্যালট ফেরানোর দাবি জানিয়েছে বিরোধী দলগুলি । যদিও এই বিষয়টিও নস্যাৎ করে অরোরা জানিয়েছেন ব্যালটে ফেরার কোনও প্রশ্নই নেই, এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
পশ্চিমবঙ্গে এখনই এনআরসি নয়, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা