TRENDING:

Nishit Pramanik: অমিতের ডেপুটি হলেন নীশীথ, বাংলার চার মন্ত্রীকেই গুরুত্ব, কে কোন দায়িত্ব পেলেন?

Last Updated:

বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের গুরুত্বপূর্ম দায়িত্ব পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ তবে সবথেকে গুরুত্ব পেয়েছেন নীশীথ প্রামাণিকই (Nishit Pramanik)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: প্রতিমন্ত্রী করা হলেও বাংলার চার সাংসদকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল৷ চার জনের মধ্যে সবথেকে গুরুত্ব পেয়েছেন নীশীথ প্রামাণিক৷ তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে৷
advertisement

বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে৷

বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের গুরুত্বপূর্ম দায়িত্ব পেয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে৷

বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন সফল না হলেও এ রাজ্যকে যে এখনও যথেষ্ট গুরুত্বই দিচ্ছেন মোদি- শাহরা, তা চার মন্ত্রীর দফতর বণ্টনের মধ্যেই স্পষ্ট৷ পূর্ণমন্ত্রী না করায় চার সাংসদকে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, তা নিয়ে রাজ্য বিজেপি-র অন্দরেও সংশয় ছিল৷

advertisement

মোদি মন্ত্রিসভায় এতদিন বাংলা থেকে দুই প্রতিমন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী৷ বাবুল ছিলেন বন ও পরিবেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী৷ আর দেবশ্রী ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে৷ সেই তুলনায় নতুন চার মন্ত্রীকেই যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হল তা বলার অপেক্ষা রাখে না৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নীশীথ ছাড়াও আরও দু' জন প্রতিমন্ত্রী রয়েছেন৷ তা সত্ত্বেও তাঁর এই দায়িত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ বিশেষত বাংলা থেকে নির্বাচিত সাংসদকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী করা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nishit Pramanik: অমিতের ডেপুটি হলেন নীশীথ, বাংলার চার মন্ত্রীকেই গুরুত্ব, কে কোন দায়িত্ব পেলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল