পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে তাদের কাছে খবর আসে ইকোপার্ক থানার শুলংগুড়ি রাম মন্দির এলাকায় একটি বাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানতে পারে ওই মৃত ব্যক্তি বিএসএফ জওয়ান।
advertisement
পুলিশ খবর দেয় বিএসএফ দফতরে। খবর পেয়ে আসেন বিএসএফ আধিকারিকরা। মৃত ব্যক্তির ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, এই সুইসাইড নোট হোয়াটসঅ্যাপে পরিবারকে পাঠান ওই জওয়ান।
এরপর সোমবার সকালে পরিবারের সদস্যরা এসে প্রথমেই মৃতদেহ দেখতে পান। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে মানসিক চাপের কথা উল্লেখ রয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 09, 2025 1:53 PM IST
