আরও পড়ুনঃ মানালিতে হঠাৎ অসুস্থতা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতির অকালমৃত্যুতে ধোঁয়াশা!
বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন ট্যাংকার থেকে জল সংগ্রহ করে চারতলা পর্যন্ত বয়ে নিয়ে যেতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বাজার থেকে জল কিনছেন। অভিযোগ আরও গুরুতর—দূষিত জল খেয়ে বহু শিশু ও বয়স্ক অসুস্থ হয়ে পড়েছেন। ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে একাধিক শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
advertisement
বাসিন্দাদের দাবি, সাত মাসের এক কন্যাশিশু ঈশিকা গুরুতর অসুস্থ হয়ে পড়ে চার দিন আইসিইউ-তে ভর্তি ছিল, সম্প্রতি বাড়ি ফিরেছে। আরও বেশ কিছু শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে অভিযোগ। এদিকে কিছু বাসিন্দাকে পানীয় জলের ট্যাংকের জল ব্যবহার করে জামাকাপড় কাচতে দেখা যাওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। যদিও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে, তবু স্থায়ী সমাধান কবে হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
